জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সিনিয়র সহকারী সচিব মো. কামাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহার করে নিজের চাচাকে পিতার নামে দেখিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি নিয়েছেন। এ মামলার কারণে গত ২৮ জানুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়।

বরখাস্ত

Advertisement

রোববার (১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী এটি সমীচীন মনে করা হয়েছে। বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

কামাল হোসেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ইউএনও হিসেবে কর্মরত থাকার সময় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মাধ্যমে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা–১-এর উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু।

এজাহারে উল্লেখ করা হয়, মো. কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটার সুবিধা গ্রহণের জন্য নিজের প্রকৃত পিতা-মাতার পরিবর্তে চাচা-বৌকে পিতামাতা হিসেবে দেখিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে এ ভুয়া পরিচয়ের মাধ্যমে তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে চাকরি গ্রহণ করেন।

ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টে ২৮ জানুয়ারি জামিনের জন্য আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে এবং তাকে জেল হাজতে পাঠায়। এই ঘটনার পরই জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.