চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২১ জন সদস্যকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড ও প্রেসক্লাব রোডসহ গুরুত্বপূর্ণ স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন: ফয়সাল খান (১৪), জাহিদুল ইসলাম (১৬), রবিউল (১৬), আসিফ (২৩), রোকন (১৮), তানভির (১৭), লাবিব (১৭), মাহমুদ (১৮), শাকিব (১৭), শাফিউন (১৮), হামিম (১৯), রয়হান (১৭), ফাহিম (১৭), আল আমিন (১৭), আল সামির (১৫), ফাইয়াজ (১৫), তাওহিদ (১৫), আবরার (১৮), দ্বীন ইসলাম (১৮), সাফিন (১৯) এবং মিহাম (১৮)।
পুলিশ সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসানের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে কিশোরদের আটক করে থানায় আনা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহম্মেদ বলেন, “আটককৃতদের যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


