সাইফুল ইসলাম : আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি আচরণবিধি প্রচার এবং তরুণ ও নারী ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে মানিকগঞ্জে ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় জেলা তথ্য অফিসের আয়োজনে এ ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আমীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, জেলা কালচারাল অফিসার মোছা. মোখলেছা হিলালীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন জানান, ভোটদানে উৎসাহিত করতে আয়োজিত এ ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, হাট-বাজার এবং জনবসতিপূর্ণ এলাকায় পরিবেশিত হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান বলেন, ভ্রাম্যমাণ এই সংগীতানুষ্ঠানের মাধ্যমে তরুণ ও নারী ভোটারদের মধ্যে ভোটদানের আগ্রহ বাড়বে বলে আমরা আশাবাদী। পাশাপাশি গণভোট ও নির্বাচন সম্পর্কে জনসচেতনতা তৈরিতে এটি কার্যকর ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


