Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা আর দেখা যাবে না আর্জেন্টিনার দশ নম্বর জার্সি!
খেলাধুলা ফুটবল

আর দেখা যাবে না আর্জেন্টিনার দশ নম্বর জার্সি!

By Saiful Islamডিসেম্বর 31, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বে দশ নাম্বার জার্সির যেন মাহাত্ম্যটাই আলাদা। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে তার ১০ নম্বর জার্সিতে নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য এক উচ্চতায়। সেই একই সময়ে ইউরোপের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ১০ নম্বর জার্সিতে ফুটবল দুনিয়াতে আলোড়ন তুলেছিলেন ডেনিস ল। এই দুজনের দেখানো পথ ধরেই ইউরোপে শুরু হয় দশ নম্বরের উন্মাদনা। তবে পেলের কারণে সেটা চলে যায় অন্য এক উচ্চতায়।

Advertisement

এরপর থেকে যুগে যুগে কিংবদন্তি মানেই যেন দশ নম্বর। ইতালির রবার্তো ব্যাজ্জিও বা ফ্রান্সিসকো টট্টি, ব্রাজিলের রোনালদিনহো-কাকা, ফ্রান্সের মিশেল প্লাতিনি আর জিনেদিন জিদান, আর্জেন্টিনায় মারিও কেম্পেস এবং ডিয়েগো ম্যারাডোনা নিজেদের দেশ বা ক্লাবের প্রতিনিধি হয়েছেন ১০ নম্বর জার্সিতেই।

পেলের পর দশের মাহাত্ম্য অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ম্যারাডোনা। ১৯৮৬ সালে তার জাদুকরী পারফরম্যান্সে ভর করেই বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। ক্লাব পর্যায়েও ম্যারাডোনা ছিলেন অনন্য। তার অবসরের পর সম্মান দেখিয়ে ১০ নম্বর জার্সি তুলে রাখতে চেয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

কিন্তু ২০০২ বিশ্বকাপে অ্যারিয়েল ওর্তেগা আর্জেন্টিনার ১০ নাম্বার জার্সিতে মাঠে নেমেছিলেন। এএফএ প্রেসিডেন্ট হুলিও গ্রান্দোনার ইচ্ছাতে বাদ সাধে ফিফা। বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সরাসরি জানিয়ে দেয় নিয়ম অনুযায়ী, শীর্ষ টুর্নামেন্টে সব জাতীয় দলকে অবশ্যই ১ থেকে ২৩ এর মধ্যে জার্সি নম্বর ব্যবহার করতে হবে।

ম্যারাডোনা-ওর্তেগার সেই জার্সির মালিক পরে হয়েছেন লিওনেল মেসি। রোজারিও থেকে উঠে আসা এই ফুটবলারকে তর্কসাপেক্ষে ইতিহাসের সেরা ফুটবলার বলে থাকেন অনেকেই। ৩৬ বছর পর তার কল্যাণেই বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। মেসি নিজেও ব্যক্তিগত অর্জনে ছাড়িয়ে গিয়েছেন সব কিংবদন্তিকেই। এবার তার সম্মানে ১০ নম্বর জার্সিকে তুলে রাখতে চায় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন।

আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক অবসর নিলেই তার জার্সিকে অবসরে পাঠানো হবে, এমনটাই জানিয়েছেন এএফএ-এর প্রধান ক্লদিও তাপিয়া। আর্জেন্টাইন এক সংবাদমাধ্যমকে তাপিয়া বলেন, ‘মেসি যেদিন জাতীয় দল থেকে অবসর নেবে, আমরা আর কাউকে এরপর ১০ নম্বর জার্সি পরার অনুমতি দেবো না। তার সম্মানে এই ১০ নম্বর জার্সিও আজীবনের জন্য অবসরে চলে যাবে। অন্তত এটুকু আমরা তার জন্য করতেই পারি। ‘

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৮০ ম্যাচ খেলে ১০৬টি গোল করেছেন মেসি। তার অধীনেই ২৮ বছর পর কোপা আমেরিকা এবং ৩৬ বছরের অপেক্ষা শেষ করে বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। মেসি নিজে ৭ বার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন। জয় করেছেন ৮টি ব্যালন ডি’ অর। তবে তাপিয়ার এমন সিদ্ধান্ত ফিফার সবুজ সংকেত পাবে কিনা, সেটাই দেখার বিষয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভিসা

বিশ্বকাপের এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

জুন 16, 2026
সকালে মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

জুন 16, 2026
ফিফা

সৌদির পতাকায় কালেমা থাকায় মাটিতে রাখেনি ফিফা

জুন 16, 2026
Latest News
ভিসা

বিশ্বকাপের এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

সকালে মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

ফিফা

সৌদির পতাকায় কালেমা থাকায় মাটিতে রাখেনি ফিফা

Cabo-Verde

বিশ্বকাপে কেপ ভার্দের বিশ্ব রেকর্ড

আলজেরিয়া

সমর্থকদের ভালোবাসায় আপ্লুত আলজেরিয়া, আর্জেন্টিনাকে হারাতে চান আলজেরিয়া কোচ

নরওয়ে

বিশ্বকাপে নরওয়ের ভরসা শুধু হালান্ড নন, আছে তারকায় ভরা শক্তিশালী দল

আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa