Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কানাডা সরকারের নতুন নিয়ম, দুশ্চিন্তায় সিলেটের শিক্ষার্থীরা
বিভাগীয় সংবাদ শিক্ষা সিলেট

কানাডা সরকারের নতুন নিয়ম, দুশ্চিন্তায় সিলেটের শিক্ষার্থীরা

By Shamim RezaJanuary 2, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নতুন বছর অর্থাৎ- ২০২৪ সাল থেকে কানাডার করা নতুন নিয়মে বিপাকে পড়েছেন সিলেটের তরুণ-তরুণীরা। এবার সিলেটের শিক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ব্যাংক স্ট্যাটমেন্ট।

canada

সোমবার (১ জানুয়ারি) থেকে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদেরকে ব্যাংকে দ্বিগুণ অর্থ দেখাতে হবে বলে জানিয়েছে কানাডার সরকার। এ নিয়ম কার্যকরও শুরু হয়েছে। তবে বিদেশি শিক্ষার্থীদের কাজের সময়সীমা বাড়ানোর বিষয়েও ইঙ্গিত দিয়েছে সরকার।

দেশটির অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্ক মিলার সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন।

কানাডার ব্রডকাস্টিং কোম্পানি সিবিসির খবরে বলা হয়েছে, দুই দশক ধরে কানাডায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী প্রত্যেক শিক্ষার্থীকে ব্যাংকে ১০ হাজার ডলার দেখাতে হতো। নতুন বছরে চালু হতে যাওয়া নিয়ম অনুসারে, এখন থেকে শিক্ষার্থীদের ব্যাংকে ২০ হাজার ৬৩৫ ডলার দেখাতে হবে। এ অর্থ শিক্ষার্থীদের কানাডায় জীবনযাপনের নিশ্চয়তার জন্য।

মন্ত্রী মার্ক মিলার বলেছেন, কানাডায় পড়তে যাওয়ার জন্য যে যে শর্ত আছে, সেগুলোর সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি সময়ের সঙ্গে সঙ্গে সমন্বয় করা হয়নি। এর ফলে কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীরা দেখতে পান, সেখানে থাকার মতো পর্যাপ্ত অর্থ তাঁদের কাছে নেই। তিনি বিদেশি শিক্ষার্থীদের কাজের সময়সীমা বাড়ানোর বিষয়েও ইঙ্গিত দেন।

জানা যায়, বিদেশি শিক্ষার্থীরা এখন দেশটিতে সপ্তাহে ২০ ঘণ্টা কাজের অনুমতি পান। এ সময়সীমা বাড়ানোর দিকে যেতে পারে দেশটি।

অনেক দিন ধরেই সমালোচকেরা দাবি করে আসছেন কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পর্যাপ্ত শিক্ষা নেই এমন বিদেশিদের সুযোগ দিয়ে আসছে এবং ওই বিদেশিদের কানাডায় কাজ করার ও স্থায়ী হওয়ার সুযোগ করে দিচ্ছে।

এ প্রসঙ্গে মিলার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কানাডার প্রদেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি আসন্ন ফল সেমিস্টারের আগে যথাযথ পদক্ষেপ নিতে না পারে, তাহলে উল্লেখযোগ্যসংখ্যক ভিসা সীমিত করা হবে। প্রদেশগুলোতে কিছু ডিপ্লোমা চালু আছে, যেগুলো কেবল নামমাত্র চলছে।

ক্যাম্পাসের বাইরে থাকার জায়গা দিতে পারবে এবং দায়িত্ব নিতে পারবে, এমন নিশ্চয়তা দিয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির করানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান মিলার।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঠিক ততসংখ্যক শিক্ষার্থীকেই পড়ার সুযোগ দেবে, যতজনের থাকা-খাওয়ার সুবিধা তারা দিতে পারবে।

এদিকে, ইদানীং সিলেটের তরুণ শিক্ষার্থীদের মধ্যে কানাডায় যাওয়ার ঝোঁক বেড়েছে। তাই এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এটি বড় দুঃসংবাদও বটে। শিক্ষার্থীও জানালেন তাদের শঙ্কার কথা।

কানাডার নতুন নিয়মে বিপাকের কথা জানিয়েছেন ওই দেশে উচ্চশিক্ষা গ্রহণে প্রত্যাশী শিক্ষার্থী সিলেটের মদীনার মার্কেট এলাকার বাসিন্দা নাবিলা জাহান। তিনি বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা সবসময়ে থাকে। উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা ছিল কানাডায়। বাড়তি অর্থের নিয়ম আমাদের প্রত্যাশাকে ম্লান করে দিয়েছে।

এটিই পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা, ২৪ কিমি দূর থেকেও পিঁপড়ার ছবি তুলতে সক্ষম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সিলেটভিউ-কে বলেন, ‘অনার্স শেষ করেই কানাডামুখী হওয়ার ইচ্ছা আছে। কিন্তু নতুন নিয়মে বাড়তি চাপ তৈরি হলো। ফলে ওই দেশে উচ্চশিক্ষা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
canada কানাডা দুশ্চিন্তায় নতুন নিয়ম, বিভাগীয় শিক্ষা শিক্ষার্থীরা সংবাদ সরকারের সিলেট সিলেটের সিলেটের শিক্ষার্থীরা
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

February 3, 2026
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
ড. চৌধুরী মাহমুদ হাসান

ঢাকা বশ্বিবদ্যিালয়য়রে প্রফসোর ইমরেটিাস হলনে ড. চৌধুরী মাহমুদ হাসান

February 2, 2026
Latest News
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

ড. চৌধুরী মাহমুদ হাসান

ঢাকা বশ্বিবদ্যিালয়য়রে প্রফসোর ইমরেটিাস হলনে ড. চৌধুরী মাহমুদ হাসান

মাউশি

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

হামদর্দ বিশ্ববিদ্যালয়

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ জন গ্রাজুয়েট

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.