ক্যানসারে আক্রান্ত হয়েছেন ‘সেক্রেড গেমস’খ্যাত অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে। হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরটি জানিয়েছেন এই অভিনেত্রী।

রাজশ্রী বলেন, “আপনারা যখন লেখাটি পড়ছেন, তখন আমি সাহস করে আমার বাবা-মাকে জানাতে পেরেছি যে, আমার ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা (এনওএস), গ্রেড-১ স্তন ক্যানসার ধরা পড়েছে। এখন সময় হয়েছে খবরটি সবার জানার।”
নিয়মিত শারীরিক পরীক্ষা করাতে গিয়ে রাজশ্রীর শরীরে ক্যানসার শনাক্ত হয়। তিনি বলেন, “ভাগ্যক্রমে, নিয়মিত চেকআপে এটি খুব শুরুর দিকেই ধরতে পেরেছি, যা লড়াই করার জন্য বড় একটি সুযোগ দিয়েছে।”
এই জার্নি মোটেও সহজ নয়, তবু শক্ত মনোবল নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত রাজশ্রী। এ অভিনেত্রী বলেন, “অসংখ্য পরীক্ষা আর অস্ত্রোপচার যেন রোলারকোস্টার যাত্রার মতো ছিল। বিশ্বাস করুন, সবার ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে গেছে। অস্ত্রোপচারের পর বাবা-মায়ের মুখ দেখেই সব ভয় শক্তিতে পরিণত হয়েছে। সবার সমর্থন নিয়ে আমি এখন পৃথিবীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।”
চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন রাজশ্রী। নিজের শারীরিক অবস্থা বর্ণনা করে তিনি বলেন, “আমি এখন সুস্থ হয়ে উঠছি। খুব শিগগির হাসপাতাল থেকে বাড়ি ফিরব। সত্যিকার অর্থে আপনাদের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় ওষুধ।”
২০১২ সালে ‘তালাশ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন রাজশ্রী। এতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ‘কুছ তো লোগ কহেঙ্গে’, ‘২৪: ইন্ডিয়া’-এর মতো টিভি শোয়ে দেখা যায় তাকে।
২০১৪ সালে সালমান খানের ‘কিক’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ফিরেন রাজশ্রী। ২০১৮ সালে ‘সেক্রেড গেমস’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পরবর্তীতে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, ‘মম’, ‘মান্টো’, ‘জোরাম’-এর মতো সিনেমায় যেমন অভিনয় করেছেন, তেমনই ‘দ্য ফেম গেম’, ‘ট্রায়াল বাই ফায়ার’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’, ‘রঙিন’-এর মতো টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন রাজশ্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


