হিন্দি ও মারাঠি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে আর নেই। ৬০ বছর বয়সে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইয়নের প্রতিবেদন থেকে জানা যায়, পরিবারের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানানো হয়, ১৭ ফেব্রুয়ারি তিনি মারা গেছে। খবর প্রকাশ্যে আসতেই ভক্ত ও সহকর্মীদের শোকবার্তায় ভরে যায় সামাজিক মাধ্যম। দীর্ঘ দিন ধরেই ব্লাড ক্যানসারে ভুগছিলেন প্রবীণা। তবে অসুস্থতার মধ্যেও নিজের কাজের প্রতি তার নিষ্ঠা ছিল অবিচল।
সহঅভিনেতা পলাশ দত্ত সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্টে লেখেন, প্রবীণা অসুস্থতা ও কেমোথেরাপির যন্ত্রণা নিয়েও শুটিং করেছেন। তার ভাষায়, তিনি ছিলেন এক আয়রন লেডি অদম্য সাহস, মর্যাদা আর হাসিমুখে ক্যানসারের সঙ্গে লড়েছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রবীণা দেশপাণ্ডে টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমেই সমানভাবে কাজ করেছেন। তিনি বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে রেডি, গাব্বার ইজ ব্যাক, এক ভিলেন, বোম্বে টকিজ, আলিগড়, পরমাণু: দ্য স্টোরি অব পোখরান প্রভৃতি। সম্প্রতি তিনি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ তাসকারি-এ অতিথি চরিত্রে দেখা গিয়েছিলেন। তার প্রয়াণে ভারতীয় বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


