প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী জুনের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য বড় বরাদ্দ রাখা হয়েছে।’

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনের আগে বিএনপি জনগণকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।’ সরকার দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রম শুরু হয়েছে। লাকসাম এলাকার মানুষও এ সুবিধা পাবেন বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘জনগণের বিশ্বাসের মূল্যায়ন করবে বিএনপি। ধাপে ধাপে দেশের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।’
পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



