দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বেলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি জানান, এই কার্ড জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য উন্মুক্ত। কার্ডের জন্য নাগরিকদের কোনো টাকা দিতে হয় না বলেও তিনি উল্লেখ করেন।

সমাজকল্যাণমন্ত্রী

Advertisement

মন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসী, সাঁওতাল, ওঁরাও—সবাই পাবে। ফ্যামিলি কার্ড আমার বউও পাবে; কিন্তু আমার বউ টাকা পাবে না, কার্ডটা পাবে। ডিসি সাহেবের মিসেসও কার্ড পাবেন, কিন্তু সুবিধা পাবেন না, অর্থাৎ উপকারভোগী হবেন না।’

তিনি ব্যাখ্যা করেন, সচ্ছল ব্যক্তিদের কার্ডে উল্লেখ থাকবে যে, কার্ডের প্রাপ্য টাকা তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য দান করেছেন। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পরিবারের সিদ্ধান্ত গ্রহণে মা-বোনদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের ছেলে-মেয়েদের শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করা। পর্যায়ক্রমে সারা দেশের ১৪টি অঞ্চলেই এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে বলে মন্ত্রী জানান।

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, মেয়েদের বিনা মূল্যে স্কুলে যাওয়া ও বই পাওয়ার কার্যক্রমের পেছনে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করাই তাদের দলের লক্ষ্য।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রীর দিনাজপুর সফরের কথা উল্লেখ করে তিনি এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ওইদিন খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং হয়তো এলাকাবাসীর সঙ্গে ইফতারও করবেন। এই সুযোগ কাজে লাগাতে স্থানীয়দের মারামারি না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন মন্ত্রী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.