আগামী ৫ মার্চের মধ্যে শেষ হবে তথ্য সংগ্রহের কাজ, ৮ তারিখের মধ্যে ফ্যামিলি কার্ড সংক্রান্ত সকল কাজ সম্পন্ন হবে। এরপর আগামী ১০ই মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কার্ড প্রদান কর্মসূচি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (১ মার্চ) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, এবছর জুলাইয়ে ব্যাপকহারে শুরু হবে এ কার্যক্রম। শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে কাভার করা হবে শতভাগ।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড হবে নির্ভুল তথ্যের ভাণ্ডার। এসব তথ্য রাষ্ট্রের বিভিন্ন সংস্থার কাজে আসবে। বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি গ্রাহকের কাছে টাকা পৌঁছাবে, এরমধ্যে কোনো মধ্যভোগী সংস্থা থাকবে না বলেও জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, হত-দরিদ্র, দরিদ্র, নিম্নবিত্তরাই এ কার্ডের সুবিধা পাবেন। সমাজের সচ্ছলরা এ কার্ড পেলেও তারা আর্থিক সহায়তা পাবেন না, বরং তাদের অর্থ সমাজের চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণেই ব্যবহার হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ফলে তাদেরও সমাজে অবদান রাখার সুযোগ হবে, রাষ্ট্র তাদের স্বীকৃতি দেবে। দলীয় কোনো লোক এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবে না, কেউ বিভ্রান্তি ছড়ালে বা কার্ড করিয়ে দেয়ার নামে অর্থের লেনদেনের চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সমর্পণ করতে অনুরোধ জানান মন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


