জুমবাংলা ডেস্ক : কার্যক্রম শুরু করার আগেই নগদ ফাইন্যান্স পিএলসির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। গত ১০ জুলাই ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) লাইসেন্স বাতিল চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে প্রতিষ্ঠানটি।

লাইসেন্স নগদ

Advertisement

মঙ্গলবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নগদ ফাইন্যান্সের লাইসেন্স প্রত্যহারের আবেদেন গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে নগদ ফাইন্যান্স পিএলসিকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের যে লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করার আগেই নগদ ফাইন্যান্স পিএলসি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স সমর্পণের আবেদন করে চিঠি পাঠায়।

জানা যায়, নগদের এমএফএস সেবা এই প্রতিষ্ঠানের আওতায় পরিচালনার উদ্দেশ্যেই লাইসেন্সটি নেওয়া হয়েছিল। তবে এখন আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স সমর্পণ করেছে। কারণ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স নিতে চাচ্ছে নগদ।

অনুমোদন দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিলো, আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ৪(১) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক ‘নগদ ফাইন্যান্স পিএলসি’ কে বাংলাদেশে অর্থায়ন ব্যবসা পরিচালনার জন্য আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়েছে।

ফেসবুকে এডিটিং টুলের যত কাজ

তখন আরও বলা হয়, নগদ ফাইন্যান্সের ঠিকানা ডেলটা ডালিয়া টাওয়ার, ৩৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী। একই ঠিকানা মোবাইলে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদেরও। আর্থিক প্রতিষ্ঠান নগদ ফিন্যান্সের পরিচালনা পর্ষদেও রয়েছেন মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের মালিকানায় থাকা ব্যক্তি ও কর্মকর্তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.