চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রগুলোর জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

নির্দেশনায় কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে জড়িত শিক্ষক ও কর্মচারীদের বিস্তারিত তথ্য দ্রুত পাঠাতে বলা হয়েছে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড এবং ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণকারী সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
এতে আরও জানানো হয়, নির্ধারিত তথ্য আজই অফিস সময়ের মধ্যে পাঠাতে হবে।
শিক্ষা বোর্ডের সময়সূচি অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে এবং ৭ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


