Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা চীনকে পেছনে ফেলে প্যারিস অলিম্পিকের দলগত চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র
অন্যান্য খেলাধুলা

চীনকে পেছনে ফেলে প্যারিস অলিম্পিকের দলগত চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

By Shamim RezaAugust 12, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : প্যারিসের সিন নদীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ২৬ জুলাই পর্দা উঠেছিল অলিম্পিক গেমসের ৪৮তম আসরের। এরপর শুরু হয় পদকের লড়াই। শুরু থেকেই পদকের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে চীন, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। তবে শেষ হাসিটা হেসেছে মার্কিনীরা। সেই সঙ্গে চীনকে পিছনে ফেলে দলগত সেরার মুকুট পেয়েছে যুক্তরাষ্ট্র।

Sports

Advertisement

রবিবার (১১ আগস্ট) মেয়েদের বাস্কেটবলের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের। এই ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে ৬৭-৬৬ ব্যবধানে হারিয়ে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। তাতে চীনের সমান ৪০টি স্বর্ণ পদক হয় তাদের। তবে রুপা ও ব্রোঞ্জ বেশি থাকায় দলগত সেরা হয়েছে তারা।

এ নিয়ে অলিম্পিকসের টানা চার আসরে পদক তালিকায় সবার উপরে থেকে শেষ করল যুক্তরাষ্ট্র। এবার তারা জিতেছে ৪০ স্বর্ণ, ৪৪ রুপা ও ৪২ ব্রোঞ্জ মিলিয়ে ১২৬টি পদক।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চীন পেয়েছে ৪০টি স্বর্ণ, ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জসহ মোট ৯১টি পদক। ২০টি স্বর্ণ, ১২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে জাপান।

আর স্বাগতিক ফ্রান্স ১৬টি স্বর্ণ, ২৬টি রুপা ও ২২টি ব্রোঞ্জসহ ৬৪টি পদক নিয়ে তালিকায় আছে পঞ্চম স্থানে।

এদিকে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছে কেবল পাকিস্তান। বর্শা নিক্ষেপে অলিম্পিক রেকর্ড গড়ে পাকিস্তানকে অলিম্পিকের প্রথম স্বর্ণ এনে দিয়েছেন আরশাদ নাদিম। এই একটি পদক নিয়ে তালিকায় তারা ৬২তম স্থানে আছে। স্বর্ণ না জিতলেও ১টি রুপা এবং ৫টি ব্রোঞ্জ জিতে তালিকায় তারা আছে ৭১তম স্থানে ভারত।

দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

অন্যদিকে বাংলাদেশ থেকে প্যারিস অলিম্পিকের বিমানে উঠেছিল পাঁচ ক্রীড়াবিদ। যেখানে হতাশ করেছেন সবাই। পদক তো দূরের কথা, কোনো ইভেন্টের সেমিফাইনালও খেলতে পারেননি শুটার রবিউল হাসান, আর্চার মোহাম্মদ সাগর ইসলাম, অ্যাথলেট ইমরানুর রহমান দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুনের মধ্যে কেউ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026
স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

June 22, 2026

Latest News

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa