শরীয়তপুরের নড়িয়ায় এক চেয়ারম্যান পদপ্রার্থীর অভিনব প্রচারণাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই ব্যক্তি নিজেকে নির্দলীয় নিরপেক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উল্লেখ করে পোস্টারে শেখ মজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ওই চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ফাহিম হাসান রনি মাঝি। তিনি ঘড়িষার ইউনিয়নের বাসিন্দা। একসময় ফাহিম হাসান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে ফাহিম হাসান রনি মাঝির ছবি সম্বলিত একটি নির্বাচনী পোস্টার এলাকায় টানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়। ওই পোস্টারের উপরের বামপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ডানপাশে জিয়াউর রহমান ও মাঝখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়েছে।
এছাড়া পোস্টারে নিজেকে নিরপেক্ষ নির্দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাবি করেছেন তিনি। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে ফাহিম হাসান রনি মাঝি বলেন, আমি রাজনীতির বাইরে নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন করব। সেক্ষেত্রে শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদান অনেক। এই কারণে আমার কাছে সে মহান। অন্যদিকে জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে অনেক অবদান রয়েছে। আমি তা অস্বীকার করি না। যেহেতু দুজন নেতাই স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন, তাই দুজনের ছবিই আমি রেখেছি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আর তারেক রহমানের ছবি দেওয়ার কারণ হচ্ছে, তিনি এখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তাকে অস্বীকার করার কিছু নেই। তাকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। আমি অন্য কোনো কারণে এ ছবিগুলো রাখিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


