Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা চ্যাম্পিয়নস লিগে নির্ভুল সুপারকম্পিউটারের বিশ্লেষণে কে এগিয়ে!
খেলাধুলা ফুটবল

চ্যাম্পিয়নস লিগে নির্ভুল সুপারকম্পিউটারের বিশ্লেষণে কে এগিয়ে!

By Mynul Islam NadimJune 2, 20262 Mins Read

সাম্প্রতিক চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর শিরোপা জয়ের সঠিক পূর্বাভাস দিয়ে আলোচনায় আসে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা। এবার আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়েও সম্ভাব্য চ্যাম্পিয়নদের নিয়ে নতুন পূর্বাভাস প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সুপারকম্পিউটারের ১০ হাজার সিমুলেশনের ভিত্তিতে তাদের বিশ্লেষণে সবচেয়ে বেশি বার শিরোপা জিতেছে স্পেন, ফলে আসন্ন বিশ্বকাপে তাদেরই প্রধান ফেবারিট হিসেবে দেখা হচ্ছে।

চ্যাম্পিয়নস

Advertisement

অপটার হিসাব অনুযায়ী, স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৬.১ শতাংশ। এরপর রয়েছে ফ্রান্স (১৩ শতাংশ), ইংল্যান্ড (১১.২ শতাংশ) এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১০.৪ শতাংশ)। এই চার দলকেই শিরোপার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্পেনের শক্তির মূল জায়গা হিসেবে দেখা হচ্ছে তাদের তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়কে। লামিন ইয়ামাল, অধিনায়ক রদ্রি, ফেরান তোরেস, মিকেল মেরিনো ও মিকেল ওইয়ারসাবালের মতো ফুটবলাররা দলটির সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে। ইউরো ২০২৪ জয়ের পর ধারাবাহিক পারফরম্যান্সও তাদের এগিয়ে রেখেছে।

অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স, হ্যারি কেইনকে সামনে রেখে ইংল্যান্ড এবং লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা—সবাই শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান করছে। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ থাকলেও আর্জেন্টিনাকে বড় দাবিদার হিসেবেই দেখছে অপটা।

দ্বিতীয় সারির শক্তিশালী দল হিসেবে পর্তুগাল, ব্রাজিল ও জার্মানির নামও উঠে এসেছে। অপটার বিশ্লেষণ অনুযায়ী, পর্তুগালের শিরোপা জয়ের সম্ভাবনা ৭ শতাংশ, ব্রাজিলের ৬.৬ শতাংশ এবং জার্মানির ৫.১ শতাংশ।

আগামী বিশ্বকাপটি ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। প্রথমবারের মতো এতে অংশ নেবে ৪৮টি দেশ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে। আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ফাইনালের মাধ্যমে শেষ হবে আসরটি।

এবারের বিশ্বকাপে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান প্রথমবারের মতো অংশ নিচ্ছে। অন্যদিকে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মধ্যে ইতালি এবার যোগ্যতা অর্জন করতে না পারায় টুর্নামেন্টে অংশ নিতে পারছে না।

অপটার পূর্বাভাসে স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সম্ভাবনা তুলনামূলক কম হলেও নিজেদের মাঠে তারা চমক দেখাতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে সুপারকম্পিউটারের বিশ্লেষণে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় ফেবারিট হিসেবে উঠে এসেছে স্পেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
চ্যাম্পিয়নস
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

June 23, 2026
Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

June 23, 2026
Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

June 23, 2026

Latest News

এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa