নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, ‘বাস মালিক ও সমিতি সংগঠন যদি সমঝোতার ভিত্তিতে চাঁদা গ্রহণ করে, সেটা বৈধ। কিন্তু অবৈধ উপায়ে কেউ চাঁদাবাজি করলে সেটা বৈধ হবে না। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখব।’ বৃহস্পতিবার দুপুরে ঈদ-পূর্ববর্তী নৌযাত্রা নির্বিঘ্নে করার প্রস্তুতি সভার পরসাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত বছর নৌ ও সড়কপথে ঈদযাত্রা ভালো ছিল। এবার আরো ভালো করার চেষ্টা করা হবে। তিনি বলেন, ঈদের আগে-পরে পাঁচ দিন করে সড়ক ও নৌপথযাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারিতে রাখা হবে।’ আমি তো মসজিদে চাঁদা দেই, আমি ই হ্যাবের মেম্বার সেখানে চাঁদ দেই, এটাকে আপনার কি বলেবেন, সে প্রশ্ন রাখেন সাংবাদিকদের কাছে।
মন্ত্রী বলেন, ‘রাতের বেলায় স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং দিনের বেলায় স্পিডবোটে যাত্রীদের লাইফ জ্যাকেট পরা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নৌপথে ঈদে যাত্রা নিরাপদ করতে ২৬টির মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের ঈদযাত্রা নিরাপদ হবে।’
তিনি আরো বলেন, ‘১৭ থেকে ২৪ মার্চ নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখা হবে, যাতে যাত্রী পরিবহন নির্বিঘ্ন থাকে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শেখ রবিউল আলম বলেন, ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক ১৫ রোজা থেকে ঈদের পরে তৃতীয় দিন পর্যন্ত যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সদরঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যাত্রী নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশ, নৌপুলিশ, আনসার ও কমিউনিটি পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


