Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চাঁদপুরের পদ্মা-মেঘনায় ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে না
জাতীয়

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে না

By Tarek HasanJuly 16, 20232 Mins Read

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে না। দিন-রাত নদীতে জাল ফেলেও মাছ না পেয়ে জেলেরা হতাশ। জাল ফেলে তারা যেটুকু পরিমাণ মাছ পাচ্ছেন, তাতে লাভ দূরে থাক, নৌকার তেলের খরচই উঠছে না। গত মার্চ-এপ্রিল দু’মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষে মহাজনের দাদনের টাকা কাঁধে নিয়ে ১ মে থেকে নদীতে নামে জেলেরা।

ইলিশের

Advertisement

মৌসুম শুরু হলেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে জেলার অর্ধ-লক্ষাধিক জেলে আর্থিক সংকটে পড়েছে।
মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন, শিগগিরই জেলেদের জালে ইলিশ ধরা পড়বে। চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় সর্বমোট ৫১ হাজার ১৮৯ জন জেলে রয়েছে।

জেলে জামাল দেওয়ান ও ফজলু বেপারী বলেন, বুক ভরা আশা নিয়ে নদীতে নেমেছি কিন্তু নদীতে মাছ না পেয়ে হতাশ হয়ে ফিরে এসেছি। ভরা মৌসুম শুরু হলেও চাঁদপুরের নদীগুলো ইলিশ শূন্য। পদ্মা-মেঘনায় দিন-রাত জাল ফেলেও আমরা ইলিশের নাগাল পাচ্ছি না। অধিকাংশ সময়ই শূন্য হাতে জাল-নৌকা নিয়ে ফিরে আসতে হয়।

জালে যে পরিমাণ ইলিশ ধরা পরে, তাতে নৌকার তেলের খরচ উঠে আসছে না। আমরা এখনও নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছি না।
ক্রেতা মাহবুবুর রহমান ও মিল্লাত হোসেন বলেন, ভরা মৌসুমে ইলিশের সংকট ও দাম অসহনীয় থাকায় তারা হতাশা ব্যক্ত করেন। বাজারে এসে দেখছি ইলিশের দাম অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। তাই মাছ না কিনেই বাড়ি ফিরে যাচ্ছি, দাম কমলে তখন কিনবো।

এখন ৪০০ গ্রাম সাইজের ইলিশই ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাঁদপুর ইলিশের শহর হলেও আমরা ইলিশের নাগাল পাচ্ছি না।
আড়তদার হাজী আ. মালেক খন্দকার ও শামীম জমাদার জানান, জেলেদের জালে ইলিশ না ধরা পড়ায় আড়তগুলো মাছ শূন্য। ভরা মৌসুমে আড়তে ইলিশ না আসায় আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি।

অন্যান্য বছর এই সময় স্থানীয় নদী ও বরিশালের অনেক মাছ আসতো। তখন ভাত খাওয়ার সময় পর্যন্ত পেতাম না। এবার আড়তে মাছ না থাকায় আমরা গল্প-গুজব করে সময় পার করছি। বর্তমানে এক কেজি সাইজের ইলিশ ২৫০০ থেকে ২৬০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ ২১০০ থেকে ২২০০ টাকা এবং ৫০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ ১৬০০ থেকে ১৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহে ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ আমদানি হয়েছে। অথচ গত বছর এই সময়ে ঘাটে দৈনিক দেড় থেকে দুই হাজার মণ ইলিশের আমদানি হতো।

যে কারণে দেবকে ছেড়ে এবার জিতের সঙ্গে রুক্মিণী

ইলিশ গবেষক ও চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম বলেন, এবছর এপ্রিল মাসে আগাম বৃষ্টির ফলে জাটকা ইলিশ সমুদ্রে সরে গেছে। বৃষ্টিপাত ও নদীর স্রোত বৃদ্ধি পেলে সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে ইলিশের প্রাপ্যতা বৃদ্ধি পাওয়ার আশা করছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

July 13, 2026
Students

কুমিল্লায় শিক্ষার্থীদের সেই ভাইরাল ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন

July 13, 2026
HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

July 13, 2026

Latest News

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

Students

কুমিল্লায় শিক্ষার্থীদের সেই ভাইরাল ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন

HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

১০ খুন

দেশে দিনে গড়ে ১০ খুন, জনমনে বাড়ছে উদ্বেগ

৪৭তম বিসিএস

৪৭তম বিসিএসে খালি ৬২ শতাংশ পদ, পিএসসি বলছে— যোগ্য প্রার্থীর খরা

Rain

বৃষ্টিতে আজও ডুবে গেছে বেশ কিছু সড়ক, ভোগান্তিতে নগরবাসী

ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয়

ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয় — মিলানো সিরামিকসের উদ্বোধন

PM

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে : প্রধানমন্ত্রী

Tree

১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি করে গাছ লাগানোর নির্দেশ

আবহাওয়া অফিস

বৃষ্টি কমবে কখন, যা জানালো আবহাওয়া অফিস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa