ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে প্রেক্ষাগৃহে দর্শক ও ব্যবসায়িক উভয় দিক থেকেই সাফল্য অর্জন করেছে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে এবং বক্স অফিসেও তা রমরমিয়ে আয় করছে।

প্রযোজনা সংস্থা সূত্র জানায়, মাত্র চার দিনে সিনেমাটি ১ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি করেছে। স্টার সিনেপ্লেক্সের সব শাখা থেকে চার দিনে মোট ৮৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে, আর ব্লকবাস্টার সিনেমাস থেকে বিক্রি হয়েছে ১৫.৩ লাখ টাকার বেশি।
মুক্তির প্রথম দিনেই সিনেমাটি খাতা খোলে ১৮.৫৪ লাখ টাকায়। পরের দিন আয় হয় ২২.২৬ লাখ, আর তৃতীয় দিনে বিক্রি হয় ২৮.৮৯ লাখ টাকার টিকিট। মুক্তির দিন থেকে প্রতিদিনই সিনেমার আয় ধারাবাহিকভাবে বেড়ে চলেছে।
নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। গল্পটি একটি ট্রেনযাত্রার পটভূমিতে আবর্তিত, যেখানে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর এবং আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


