জুমবাংলা ডেস্ক : কোটা ব্যবস্থায় সংস্কারের দাবিতে এবার মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পর এবার ছাত্রদল এ ঘোষণা দিয়েছে।

সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

Advertisement

মঙ্গলবার ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের বিষয়ে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এছাড়াও, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সারাদেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৈষম্যমূলক কোটাব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

নির্দলীয় নেতৃত্বে দলমত নির্বিশেষে দেশপ্রেমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল পুনরায় পূর্ণ সংহতি ঘোষণা করছে।

তারা আন্দোলনরত সব শিক্ষার্থীকে মেধাবিরোধী কোটা ব্যবস্থার মূল উৎস সমূলে ধ্বংস করতে লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা, লুটপাট-দুর্নীতি ও লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামেও সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

কোটাবিরোধী আন্দোলনরত ছাত্ররাই বীরমুক্তিসেনা : জি এম কাদের

কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশের ক্যাম্পাসগুলো। প্রায় দেড় সপ্তাহ ধরে রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন সংস্কারপন্থী শিক্ষার্থীরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.