Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ওমরাহ শেষে গ্রামে ফিরে খেজুর-জমজমের পানি বিতরণ করল শিশু রিফাত
বিভাগীয় সংবাদ

ওমরাহ শেষে গ্রামে ফিরে খেজুর-জমজমের পানি বিতরণ করল শিশু রিফাত

By Saiful IslamDecember 22, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শিশু রিফাত পবিত্র ওমরাহ পালন শেষে বাড়িতে ফিরেছে। গত বুধবার (১৭ ডিসেম্বর) সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সে দেশে ফেরে। সৌদি আরব থেকে গ্রামবাসী ও আত্মীয়-স্বজনের জন্য ২৩ কেজি খেজুর ও জমজমের পানি এনেছে রিফাত। সেগুলো শুক্রবার (২০ ডিসেম্বর) জুমার নামাজের পর মুসল্লিদের মাঝে বিতরণ করা হয়।

rifat

জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মসজিদের মুসল্লিরা জমজমের পানি পেয়ে আবেগে উদ্বেলিত হন। এই গ্রামেই শিশু রিফাতের বাস। শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিদের নিজ হাতে জমজমের পানি বিতরণ করে রিফাত। এছাড়াও সবাইকে তিনটি করে খেজুর দেয় সে। এ সময় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে জায়নামাজ ও তসবিহ উপহার দেওয়া হয়। পবিত্র নগরী থেকে শিশু রিফাতের আনা এমন উপহার পেয়ে খুশি সকলেই।

ইসলামপুর জামে মসজিদের মোয়াজ্জিম মো. জাফর আহমদ বলেন, আমাদের মহল্লার শিশু রিফাত ওমরাহ হজে গিয়েছিল। সেখান থেকে আমার জন্য হাদিয়া নিয়ে এসেছে জায়নামাজ ও তাসবিহ। আমরা সবাই রিফাতের জন্য দোয়া করি আল্লাহ যেনো তাকে দিনের খাদিম হিসেবে কবুল করেন।

ইসলামপুর জামে মসজিদের ইমাম মো. সামছুল হক বলেন, শিশু রিফাত ফিরে এসেছে। আল্লাহ তার ওমরাহ হজ কবুল করুন। আসার সময় আমার জন্য সে জায়নামাজ ও তাসবিহ নিয়ে এসেছে। এতে খুব ভালো লেগেছে। সোনার মক্কা-মদিনায় যেতে না পারলেও আল্লাহ তায়ালা রিফাতের ওসিলায় ওখানকার জিনিস ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে হাজারও শুকরিয়া।

ইসলামপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, আমরা জীবনে কল্পনাও করিনি গ্রামের এতো ছোট কোনো ছেলে সৌদি আরবে যাবে, আমাদের জন্য খেজুর ও জমজমের পানি আনবে। জুমার নামাজের পর তার দেওয়া খেজুর খেয়েছি। আল্লাহ যেন তার মনের আসা পূরণ করেন সেই দোয়া করি।

রিফাতের বাবা মো. মুহিবুর রহমান বলেন, চাঁদপুরের সৌদিপ্রবাসী শাহজাহান মিয়া ভাইয়ের সহযোগিতায় আমার ছেলে রিফাতসহ আরও ৫ জন উমরাহ হজ করে এসেছেন। উনার জন্য দোয়া করি। রিফাত যখন মক্কা থেকে মদিনায় যায় তখন আমার আব্বা মারা গেছেন। সে হজে থাকায় দেখতে পারেনি। সেখান থেকেই আমার আব্বার জন্য রিফাত দোয়া করেছে। আল্লাহ যেন তার দোয়া কবুল করেন।

তিনি বলেন, অনেক প্রবাসী ভাই খেজুর, জায়নামাজ ও তাসবিহ পাঠিয়েছেন। সেগুলো আত্মীয়-স্বজনদের মাঝে বিতরণ করছি।

রিফাতের শিক্ষক ক্বারি মো. আব্দুল কাদির বলেন, পবিত্র উমরাহ হজে যাওয়ার পর প্রবাসী ভাইয়েরা আদর-আপ্যায়ন করেছেন। সম্মান করেছেন। তাদের জন্য দোয়া করি। ১৮ ডিসেম্বর দেশে ফিরে এসেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, চাঁদপুরের বাসিন্দা সৌদিপ্রবাসী মো. শাহজাহান মিয়া নামে এক ব্যবসায়ী শিশু রিফাত, তোতা মিয়া, আনোয়ার মিয়া ও মাদরাসার শিক্ষক ক্বারি আব্দুল কদ্দুস তার মা-বাবাসহ মোট ছয়জনকে উমরাহ হজ করিয়েছেন। এতে তার নয় লক্ষাধিক টাকা খরচ হয়েছে। গত ৫ ডিসেম্বর মক্কায় গিয়ে পৌঁছেন তারা। ৮ দিন পবিত্র মক্কায় থেকে ১২ ডিসেম্বর মদিনায় পৌঁছেন তারা। পবিত্র উমরাহ হজের সকল আনুষ্ঠানিকতা শেষে ১৮ ডিসেম্বর দেশে ফিরেছেন রিফাতসহ সকলে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.