Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় মুক্তিযোদ্ধার সন্তান সাজিয়ে কোটায় চাকরি, দুদকের মামলা
জাতীয়

মুক্তিযোদ্ধার সন্তান সাজিয়ে কোটায় চাকরি, দুদকের মামলা

By Saiful Islamজুলাই 14, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : বগুড়ার সোনাতলার রাণীরপাড়ার ‘বীর মুক্তিযোদ্ধা’ ও সাবেক উপজেলা কমান্ডার রফিকুল ইসলামের বিরুদ্ধে সাতজনকে সন্তান সাজিয়ে তাদের কোটায় চাকরি পাইয়ে দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এবার দুদক বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তা তাকে প্রধান আসামি করে তিন ‘সন্তানের’ বিরুদ্ধে পৃথক পৃথক তিনটি মামলা করেছেন। প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনজনকে পুলিশ ও ফায়ার সার্ভিস থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার দুপুরে দুদক বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

Freedomfighter

Advertisement

অভিযোগ ও খোঁজ নিয়ে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (৭২) বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের রাণীরপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। রফিকুল ইসলাম ও রেবেকা সুলতানা দম্পতির দুই মেয়ে রাশেদা আকতার ও মোরশেদা আকতারের বিয়ে হয়েছে। রফিকুল ইসলাম মোটা অংকের টাকার জন্য স্থানীয় কয়েকজনের সন্তানকে নিজের দেখিয়ে তাদের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি ও অন্যান্য সুবিধার ব্যবস্থা করেন। ইতোমধ্যে সাতজনের নাম পাওয়া গেলেও তিনি তার সনদপত্র ব্যবহার করে আরও অনেককে সরকারি চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন।

তার ‘বানানো’ সন্তানরা হলেন- সহোদর আহসান হাবিব ও জিয়াউর রহমান, বেলাল হোসেন, ফরহাদ হোসেন, সালেক উদ্দিন, রাকিব হাসান এবং মৌসুমী আকতার। হান্নান ও জিয়াউরের প্রকৃত বাবা সোনাতলার দক্ষিণ রাণীরপাড়ার জাফর আলী।

এদের মধ্যে আহসান হাবিব মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে কোটায় পুলিশে চাকরি পান। তিনি গাইবান্ধা পুলিশে রিজার্ভ ফোর্সে নায়েক পদে কর্মরত ছিলেন। মামলার পর তিনি সাময়িক বরখাস্ত হয়েছেন।

তিনি জিয়াউর রহমানকে সারের ডিলারশীপসহ অন্যান্য সুযোগ দেন।

উপজেলার রাণীরপাড়ার মৃত জবেদ আলীর ছেলে বেলাল হোসেন। তাকে ২০০১ সালে পুলিশে চাকরির ব্যবস্থা করা হয়। তিনি ডিএমপির ট্রাফিক জোসেন এটিএসআই পদে কর্মরত ছিলেন। মামলার পর সাময়িক বরখাস্ত হয়েছেন।

ফরহাদ হোসেন একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তাকে ফায়ার সার্ভিসে চাকরির ব্যবস্থা করা হয়। মামলার পর তাকে গাইবান্ধার ফুলছড়ি ফায়ার সার্ভিস থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই গ্রামের নায়েব আলীর ছেলে সালেক উদ্দিন গত ২০০৫ সালে পুলিশ কনস্টেবল হন। পাশ্ববর্তী জুমারবাড়ি এলাকার মোমিনুল ইসলামের ছেলে রাকিব হাসান চাকরি পেয়েছেন সমাজসেবা অধিদপ্তরে। তার ভাই শহিদুল ইসলামের মেয়ে মৌসুমী আকতারকে মুক্তিযোদ্ধা কোটায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি দুর্বল। এ সুযোগে রফিকুল ইসলাম বেশ কয়েকজনকে নিজের সন্তান সাজিয়ে কোটায় সরকারি চাকরি পেতে সহযোগিতা করেন। বিনিময়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকাও হাতিয়ে নেওয়া হয়।

তিনি ‘বীর মুক্তিযোদ্ধা’কে ঢাল হিসেবে ব্যহার করে নানা অপকর্ম করেন। তার অপকর্ম থামাতে সোনাতলা উপজেলার রাণীরপাড়ার কেল্লাগাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও নিমেরপাড়ার বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার গত ২০২১ সালের ১৭ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে অভিযোগ দেন। তাদের অভিযোগ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম একজন প্রতারক। তার এক স্ত্রী ও দু’জন মেয়ে সন্তান রয়েছে। অথচ তিনি সাতজনকে সন্তান সাজিয়ে তাদের কোটায় চাকরি পেতে সহায়তা করেছেন। বিনিময়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
অভিযোগকারী মুক্তিযোদ্ধারা এসব অপরাধে জড়িত রফিকুল ইসলাম ও কোটায় চাকরি পাওয়া তার কথিত সন্তানদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এদিকে অভিযোগ পাওয়ার পর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা অনুসন্ধান শুরু করেন। সত্যতা পাওয়ায় দুদক বগুড়া কার্যালয়ে সহকারী পরিচালক জাহিদ হাসান গত ৩০ জানুয়ারি ‘বীর মুক্তিযোদ্ধা’ রফিকুল ইসলাম ও তার তিন ভুয়া সন্তান বেলাল হোসেন, ফরহাদ হোসেন ও আহসান হাবিবের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেন।

মুক্তিযোদ্ধার সনদে চাকরি নিয়ে বেলাল হোসেন এ পর্যন্ত ৫০ লাখ ১৮ হাজার টাকা বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া অন্য দুটি মামলায় আবদুল হান্নানের বিরুদ্ধে রাষ্ট্রের ৩২ লাখ ৫০ হাজার ও ফরহাদ হোসেনের বিরুদ্ধে নয় লাখ ৬৭ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

এ প্রসঙ্গে ফরহাদ হোসেনের বাবা জাহিদুল ইসলাম দাবি করেন, জন্মের পর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তার ছেলেকে দত্তক নেন। লেখাপড়া ও লালন পালন করে বড় করেন এবং তাকে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পেতে সহযোগিতা করেছেন। এতে দোষের কিছু নেই।

অভিযোগ প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, তার দুটি মেয়ে রয়েছে। এরপরও তিনি দুই ভাতিজা বেলাল হোসেন ও ফরহাদ হোসেন এবং ভাগ্নে আহসান হাবিবকে সন্তান হিসেবে লালন-পালন করেছেন। তিনি তাদের মুক্তিযোদ্ধা কোটায় চাকরির ব্যবস্থা করেছেন। অন্য আর কাউকে কোটায় চাকরি বা অন্য সুযোগ সুবিধার দেননি। কাউকে কলেজ ভর্তিতে সহযোগিতা করেননি। কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি দুদকের ওইসব মামলা আদালতে মোকাবেলা করবেন।

দুদক বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম অন্যের সন্তানকে নিজের সন্তান সাজিয়ে কোটায় চাকরি দিয়েছেন। অভিযোগের সত্যতা পাওয়ায় মুক্তিযোদ্ধা ও তিন কথিত সন্তানদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে। অন্য অভিযোগের ব্যাপারেও তদন্ত চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

জুন 15, 2026
শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

জুন 15, 2026
সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

জুন 15, 2026
Latest News
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

যানজট নিরসন

মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa