Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক চীনের চন্দ্রযান : সৌরজগতের জন্মরহস্য উন্মোচনের সম্ভাবনা
আন্তর্জাতিক

চীনের চন্দ্রযান : সৌরজগতের জন্মরহস্য উন্মোচনের সম্ভাবনা

By Tarek Hasanজুন 4, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : চাঁদের দূরবর্তী ও দুর্গম অংশ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে প্রত্যাবর্তনের ঐতিহাসিক যাত্রা শুরু করতে চলেছে চীনের চ্যাংই-৬ চন্দ্রযান। বিজ্ঞানীদের আশা, সৌরজগতের সূচনাকালের বিবর্তন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে সাহায্য করবে এই নমুনা।

চীনের চন্দ্রযান

Advertisement

চীনের পুরাণমতে চাঁদের দেবীর নামানুসারে এই চন্দ্রযানের নাম রাখা হয়েছিল। চীনের দক্ষিণাঞ্চলে হাইনান দ্বীপ-রাজ্য থেকে চ্যাংই-৬ উৎক্ষেপণ করা হয়।

সম্পূর্ণ রোবটচালিত এই চন্দ্রযান রোববার চাঁদের অনাবিষ্কৃত বিশাল অববাহিকা ‘সাউথ-পোল আইটকেন বেসিনে’ অবতরণ করে। চাঁদের ‘উল্টো পিঠে’ থাকা এই অববাহিকা পৃথিবী থেকে কোনো দিনই দেখা যায় না।

চীনের আগের চ্যাং’ই মিশন ২০২০ সালের ডিসেম্বরে চাঁদের পরিচিত অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করে এনেছিল, যার মধ্য দিয়ে দীর্ঘ ৪৪ বছর পর চাঁদ থেকে বস্তু সংগ্রহের বৈশ্বিক উদ্যোগ পুনরায় শুরু হয়।

সাবেক সোভিয়েত ইউনিনের উৎক্ষেপ করা মনুষ্যবিহীন লুনা ২৪ ১৯৭৬ সালে চাঁদের অপেক্ষাকৃত পরিচিত অঞ্চল মেয়ার ক্রিসিয়াম বা ‘সি অফ ক্রাইসেস’ থেকে ১৭০.১ গ্রাম নমুনা সংগ্রহ করে আনে।

ছয়টি অ্যাপোলো মিশন (সবগুলোতেই মানুষ ছিল) ১৯৬৯ ও ১৯৭২ সালের মধ্যে ২২০০টি নমুনা সংগ্রহ করেছিল যার ওজন ছিল ৩৮২ কিলোগ্রাম।

ইউরোপীয় মহাকাশ সংস্থা লুনার সায়েন্স দফতরের প্রধান জেমস কার্পেন্টার বলেন, চাঁদের নিকটবর্তী অংশ থেকে অ্যাপোলো মিশনের সংগৃহীত নমুনাগুলো থেকে আন্দাজ করা গিয়েছিল যে- সৌরজগত, পৃথিবী ও চাঁদে তীব্র মাত্রার বিস্ফোরণের ফলে চাঁদের দূরবর্তী প্রান্তে সাউথ-পোল আইটকেন বেসিন বা অববাহিকার সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, ‘গোটা সৌরজগতের ইতিহাসে এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ ঘটনা, তবে এটা আদৌ ঘটেছিল কিনা তা নিয়ে কিছু বিতর্ক রয়েছে।’

চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর দুই কিলোগ্রাম চান্দ্র উপাদান ড্রিল, খনন ও সিল করতে চ্যাংই-৬ এর হাতে ১৪ ঘণ্টা সময় ছিল। চাঁদের দূরবর্তী অংশ থেকে এই ধরনের নমুনা পৃথিবীতে নিয়ে আসার ক্ষেত্রে প্রথম চন্দ্রযান হয়ে ওঠাই এর লক্ষ্য।

চ্যাংই-৬-এর সংগৃহীত নমুনাগুলো স্থানান্তরিত করা হবে এবং ল্যান্ডারের শীর্ষদেশে থাকা একটি রকেট বুস্টারে সিল করে রাখা হবে। এটি মহাকাশে আবার উড়ে যাবে এবং চাঁদের কক্ষপথে অন্য মহাকাশযানে যুক্ত হয়ে নমুনাগুলোকে স্থানান্তরিত করবে।

চীন-পাকিস্তানের বন্ধুত্ব নিয়ে যা বললেন শাহবাজ

চীনের ইনার মঙ্গোলিয়ায় ২৫ জুন এই যান অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

চন্দ্রযানের গোটা পরিক্রমা ও যাত্রাজুড়ে ইতালি, ফ্রান্স, পাকিস্তানের গবেষণা প্রতিষ্ঠান ও ইউরোপীয় মহাকাশ সংস্থার মনুষ্যবাহী যান মহাকাশ ও চাঁদ সম্পর্কিত প্রশ্নগুলোর তথ্য সংগ্রহ করবে। এর মাধ্যমে চীনের মহাকাশ কর্মসূচির ক্রমবর্ধমান আন্তর্জাতিক গুরুত্ব প্রকাশ পাবে। আগামী দশকে চন্দ্রপৃষ্ঠে ঘাঁটি তৈরি করার জন্য চীন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগিতায় নেমেছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

জুন 9, 2026
তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

জুন 9, 2026
আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

জুন 9, 2026
Latest News
আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

মতবিরোধের ইঙ্গিত

এবার ইরানে হামলা করলে ইসরায়েলকে একা লড়তে হবে: ট্রাম্প

মতবিরোধের ইঙ্গিত

নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন ট্রাম্প: মার্কিন দূত

ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

ব্যর্থ হলে

‘আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ থেকে বিতাড়িত করবে ইরান’

ট্রাম্প

ইসরায়েল ইরানে ফের হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে: ট্রাম্প

বিশ্ববাজারে তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

রাস্তায় থুতু

রাস্তায় থুতু বা ময়লা ফেললেই শাস্তি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa