স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলে সাদা-মাটা একটি দল গঠন করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলে বড় কোনো তারকা ক্রিকেটার না থাকলেও আসরে আলো ছড়িয়েছে বন্দর নগরীর দল। শেষ পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। লিগ পর্বে শেষ ম্যাচে খুলনাকে ৫৬ রানের ব্যবধানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে তামিম-শুভাগতরা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

Advertisement

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে খুলনা টাইগার্সকে ১৯৩ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাব দিতে নেমে ১২৭ রানেই গুটিয়ে যায় খুলনা। এতে ৬৫ রানের বড় জয় পায় চট্টগ্রাম। এতে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। অন্যদিকে প্লে-অফ থেকে অনেকটায় ছিটকে গেছে খুলনা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। ৮ বলে ৬ রান করে আউট হন পারভেজ ইমন। তৃতীয় উইকেটে শাই হোপকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন এনামুল হক বিজয়। তবে ইনিংস লম্বা করতে পারেনি ‍দুজনের কেউই। ২৪ বলে ৩৫ রান করে আউট হন বিজয়, ২১ বলে ৩১ রান করে তাকে সঙ্গ দেন হোপ।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি ইভেন লুইসও। ৩ বলে ৬ রান করে রান আউট হন এই ক্যারিবিয়ান ব্যাটার। এরপর উইকেটে মিছিলে যোগ দেন আফিফ হোসেন (৬) এবং মাহমুদুল হাসান জয় (৭), ‍পার্নেল (২) ও নাসুম আহমেদ (৩)।

কিন্তু এক প্রান্ত থেকে রান তুলতে থাকেন জেসন হোল্ডার। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৭ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার। শেষ দিকে মুকিদুল ৩ রানে আউট হলে ১২৭ রানেই গুটিয়ে যায় খুলনা। এতে ৬৫ রানের বড় জয় পায় চট্টগ্রাম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শুভাগত হোম। দুই উইকেট নেন বিলাল খান। এ ছাড়াও সালাউদ্দিন শাকিল, শহিদুল ইসলাম, রোমারিও শেফার্ড ও নাহিদুজ্জামান একটি করে উইকেট শিকার করেন।

হাসপাতাল ছেড়ে টিম হোটেলে মোস্তাফিজ

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে দুর্দান্ত শুরু এনে দেয় তানজিদ হাসান তামিম। ৬৫ বলে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। ১৭ বলে ১৮ রানের ইনিংস খেলে আউট হন সৈকত আলী। শেষ পর্যন্ত টম ব্রুসের ২৩ বলে অপরাজিত ৩৬ রানে ভর করে ১৯২ রানের বড় পুঁজি পায় চট্টগ্রাম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.