Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় চলতি বছরে রংপুরে ধরা পড়েছে ৩১৭ মেট্রিক টন ইলিশ
জাতীয় বিভাগীয় সংবাদ রংপুর

চলতি বছরে রংপুরে ধরা পড়েছে ৩১৭ মেট্রিক টন ইলিশ

By Shamim RezaSep 28, 2024, 11:44 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রংপুর অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে ইলিশের প্রাপ্যতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। একটা সময় এসব নদ-নদীতে বিক্ষিপ্তভাবে রুপালি ইলিশ ধরা পড়ত। ছিল না ইলিশের বাজার ব্যবস্থা। তবে মৎস্য অধিদপ্তরের সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে এ চিত্র পাল্টে গেছে। এখন জেলেদের জালে প্রায়ই দেখা মিলছে ইলিশ মাছ। নদ-নদী থেকে চলছে আহরণ ও বাজারজাতকরণ।

Ilish

ভাগ্যলক্ষ্মী সদয় হওয়ায় এ বছর ৩১৭ মেট্রিক টন ইলিশ পাওয়া গেছে এই অঞ্চলের তিন নদী থেকে। দুই বছর আগে ইলিশ প্রাপ্তির পরিমাণ ছিল মাত্র ৭০/৮০ টন। তিস্তা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পারলে রংপুর অঞ্চলের নদ-নদীগুলো ইলিশের অভয়াশ্রম হতে পারে। তবে এজন্য চাই প্রয়োজনীয় পদক্ষেপ এবং স্থানীয় জনগণ ও মাছ ধরা জেলেদের মাঝে সচেতনতা—এমনটা মনে করছেন মৎস্য বিশেষজ্ঞরা।

জানা গেছে, একযুগ আগেও রংপুর অঞ্চলে ইলিশ মাছ আহরণ ছিল না। এ অঞ্চলের তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে অনেকেই ইলিশ মাছ ধরেছে। এ অবস্থাকে মাথায় রেখে ইলিশ মাছ গবেষকরা এসব নদী থেকে ইলিশ মাছ আহরণের সিদ্ধান্ত নেন। যদিও এক সময় ইলিশ বলতে মনে করা হতো এটি দেশের দক্ষিণাঞ্চলের মাছ। ১০ বছর আগে এই আহরণ শুরু হয়। এজন্য মৎস্য অধিদপ্তর স্থানীয় জেলেদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, সচেনতামূলক সভা-সেমিনার করেছে। পাশাপাশি জেলেদের পুনর্বাসনসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ফলে এখন রংপুর অঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাটের নদী বেষ্টিত এলাকায় ইলিশ মাছ ধরা পড়ছে। তবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় এই অঞ্চলে ইলিশ প্রাপ্তির পরিমাণ কম হচ্ছে—এমনটা মনে করছে মৎস্য বিভাগ।

রংপুর মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদী থেকে সাড়ে ৩০০ মেট্রিক টন ইলিশ পাওয়া গেছে। এসব ইলিশের ওজন ২৫০ গ্রাম থেকে ৬০০ গ্রাম পর্যন্ত।

এর আগে ২০২১-২০২২ অর্থবছরে ১৩ হাজার জেলের হাতে এ অঞ্চল থেকে ৩১৪ টন ইলিশ মাছ ধরা পড়েছিল।

আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশের মতো এই অঞ্চলেও ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় জেলেদের ২৫ কেজি করে চাল দেওয়া হবে। এ ছাড়া নগদ টাকাও দেওয়া হবে। নিষিদ্ধ সময়ে এই অঞ্চলে ইলিশ ধরা বন্ধ করতে পারলে ইলিশের উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

অবসরপ্রাপ্ত মৎস্য জরিপ কর্মকর্তা জুবায়ের আলী বলেন, ইলিশ মূলত সাগরের মাছ। যেসব নদ-নদীর সঙ্গে সাগরের যোগসূত্র রয়েছে, সেইসব নদ-নদীতে ইলিশ পাওয়া যায়। রংপুর অঞ্চলে বর্ষাকালে তিস্তা, ব্রহ্মপুত্র খরস্রোতা হয়ে থাকে। ওই সময় তিস্তা, ব্রহ্মপুত্রে ইলিশ পাওয়া যায়। সাগর থেকে ইলিশ আসে ডিম পাড়তে।

নদী খনন করে নাব্যতা ফেরাতে উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, এই অঞ্চলে ইলিশের আগমন ঘটাতে নদীর নাব্যতা ফিরিয়ে আনার বিকল্প নেই। নদীগুলোকে খরস্রোতা করতে পারলেই দেশের অন্যান্য স্থানের মতো এখানকার নদীতে ইলিশ পাওয়া যাবে।

ভাঁজ করে রাখতে পারবেন দুর্দান্ত এই ই-সাইকেল, নিয়ে যেতে পারবেন যে কোন জায়গায়

রংপুর মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম বলেন, ১০ বছর আগে এই অঞ্চলে ইলিশের প্রাপ্যতা ছিল শূন্যের কোটায়। নানাবিধ উন্নয়নমূলক কর্মসূচির কারণে ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। রংপুর অঞ্চলের বেশ কয়েকটি নদ-নদীতে এক বছরে ৩১৭ মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে। সরকারের ইলিশ নিধন বন্ধ কার্যক্রমের আওতায় এই অঞ্চলের জেলেদেরও প্রণোদনা দেওয়া হয়। ভবিষ্যতেও ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদী।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

May 22, 2026, 12:24 AM Asia/Dhaka
বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

May 21, 2026, 11:27 PM Asia/Dhaka
PM-News

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

May 21, 2026, 11:22 PM Asia/Dhaka
Latest News
বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

PM-News

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

রামিসা হত্যার বিচার

শিশু রামিসা হ’ত্যার বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ

Madrasha

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

বায়তুল মোকাররম

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

fakhrul

ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন মির্জা ফখরুল

Tran

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি

স্বরাষ্ট্রমন্ত্রী

আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

Ramisha

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp