পটুয়াখালীর আমতলী উপজেলায় এক বৃদ্ধকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মানসিক ভারসাম্যহীন মোতালেব আকন (৭০) বাড়ি থেকে বের হয়ে মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার চাউলাপাড়া এলাকায় পিটুনির শিকার হন।

মোতালেব আকন কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (১৭ মার্চ) কাউকে কিছু না জানিয়ে মোতালেব আকন নিজ বাড়ি থেকে বের হয়ে প্রথমে চাকামইয়া এবং পরে তালতলী আত্মীয় বাড়িতে যান। এরপর থেকে তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা মোতালেব আকনের অবস্থান সম্পর্কে জানতে পারেন।
পরিবারের সদস্যরা অভিযোগ, মোতালেব আকনকে আমতলী উপজেলার ৪ নম্বর সারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে স্থানীয়রা চোর সন্দেহে আটক করে। পরে নীরব (২৭), জহির হাং (২৮), আল-আমিনসহ (৩০) কয়েকজন তাকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে প্রথমে বরিশাল এবং সেখান থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা হচ্ছে। এভাবে নিরাপদ মানুষকে পিটিয়ে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, নিহতের বড় ছেলে মোয়াজ্জেম আকন বাদী হয়ে তালতলী থানায় মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


