Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সিটি কলেজ সরিয়ে দেওয়ার দাবি ঢাকা কলেজের
জাতীয়

সিটি কলেজ সরিয়ে দেওয়ার দাবি ঢাকা কলেজের

By Shamim RezaNov 20, 2024, 11:37 PM Asia/Dhaka2 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত ঢাকা সিটি কলেজকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ঢাকা কলেজ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

City CLG

Advertisement

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ ক ম রফিকুল ইসলাম। এ সময় কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ৯ দফা দাবি পেশ করে ঢাকা কলেজ। এ দাবিগুলো হলো-

১. দেড়শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এমনকি শিক্ষকরাও আহত হয়েছেন।

২. আমাদের স্থাপনায় সেনাবাহিনী সরাসরি হামলা ও ভাঙচুর করেছে। যা আমাদের জন্য লজ্জানজক। এ হামলায় সংশ্লিষ্ট জড়িত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

৩. বিশেষ করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা এই হামলার নির্দেশ দিয়েছে তাদের পদত্যাগ করতে হবে।

৪. ইতোপূর্বে সব বিশৃঙ্খলার সঙ্গে সিটি কলেজ কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থীরা দোষী সাব্যস্ত হওয়ায় এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে সিটি কলেজকে স্থানান্তর করতে হবে।

৫. সিটি কলেজের যেসব শিক্ষকরা এই নিন্দনীয় ঘটনা সরাসরি নির্দেশ দিয়েছে এবং জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে।

৬. এই ঘটনায় সুষ্ঠু তদন্তে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সশরীরে ক্যাম্পাসে এসে পরিদর্শন করতে হবে।

৭. এই হামলায় জড়িত সেনা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।

৮. বৈষম্যবিরোধী আন্দোলনে সাত শিক্ষার্থী নিহত হয়েছেন এবং শত শিক্ষার্থী আহত হয়েছেন- তাই পরিকল্পিতভাবে ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা করে বর্তমান সরকারতে ব্যর্থ করার পরিকল্পনা করা হয়েছে। যাতে সরাসরি সিটি কলেজ এবং পুলিশ জড়িত ছিল।

৯. ঢাকা কলেজের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে ২৪ ঘণ্টার মধ্যে এই সব দাবি-দাওয়া মেনে নিয়ে ঢাকা কলেজে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, আজ দুপুর ৩টার পর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করলে সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানায়। এ নিয়ে পরে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে।

একা থাকাবস্থায় হার্ট অ্যাটাক হলে দ্রুত এই কাজটি করুন

দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট সংঘর্ষের ফলে সায়েন্সল্যাব, মিরপুর সড়ক ও ধানমন্ডি ১ ও ২ নম্বরে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল সাড়ে ৪টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। তাদের ধাওয়ায় নিজেদের অবস্থান থেকে পিছু হটে উভয় কলেজের শিক্ষার্থীরা।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
BD Bank

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা

May 24, 2026, 11:03 PM Asia/Dhaka
নীতি

‘নেতৃত্ব কেবল নীতিতে নয়, বাস্তব কাজের মাধ্যমেও প্রতিফলিত হতে হবে’

May 24, 2026, 10:58 PM Asia/Dhaka
মেট্রোরেল

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ ছাড়

May 24, 2026, 10:55 PM Asia/Dhaka
Latest News
BD Bank

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা

নীতি

‘নেতৃত্ব কেবল নীতিতে নয়, বাস্তব কাজের মাধ্যমেও প্রতিফলিত হতে হবে’

মেট্রোরেল

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ ছাড়

উপহার

ঈদুল আজহায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

ঈদের ছুটিতেও রাত ব্যাংক খোলা

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

মহাখালী বাস টার্মিনাল

ঈদযাত্রা শুরু, মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভি-ড় বাড়ছে

নতুন পে-স্কেল

নতুন পে-স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে

ভারতীয় ভিসা সেন্টার

২৭ মে থেকে বন্ধ থাকবে সব ভারতীয় ভিসা সেন্টার

রাতেই ঝড় হতে পারে ১০ জেলায়

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

EC

নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় ২১ প্রার্থীকে ইসির হুঁশিয়ারি

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp