Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home রাজনীতি সিটি করপোরেশনে জনগণের ভোগান্তি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজনীতি স্লাইডার

সিটি করপোরেশনে জনগণের ভোগান্তি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

By Shamim Rezaফেব্রুয়ারি 24, 20263 Mins Read

সিটি কর্পোরেশনগুলোতে জনগণের ভোগান্তি কমানোর জন্য ছয় মাসের পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Tarak Raman

Advertisement

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন নিযুক্ত ৬ সিটি করপোরেশনের প্রশাসক দেখা করতে গেলে তিনি এই নির্দেশনা দিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, আমরা চাই বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হোক। ঢাকা সিটি করপোরেশনসহ ঢাকার বাইরের সব সিটি করপোরেশনে নির্বাচিত প্রতিনিধি আসার পূর্ব পর্যন্ত সরকার আমাদের প্রশাসক হিসেবে জনগণের সেবা করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আমরা চেষ্টা করব বাংলাদেশ সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে। প্রধানমন্ত্রী নগরবাসীর কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী উনি চায় প্রতিটি সিটিতে একটা ক্লিন সিটি থাকুক। পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ আয়ন থাকুক। আগামীতে ডেঙ্গু আছে। সেই ডেঙ্গুর পরিকল্পনা নিয়ে উনি আমাদেরকে পরামর্শ দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা এখনো অফিসে যোগদান করতে পারিনি। আমরা আগামীকাল থেকে অফিসে যাব। আমাদের কর্মকর্তারা আছেন, তাদের সঙ্গে মিটিং করে আমরা একটা প্ল্যান বানিয়ে আমরা সেভাবে কাজ করব।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, নিশ্চয়ই আপনারা জানেন, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আমরা চেয়ারে বসে থাকার লোক নই। চেয়ারের পাশাপাশি আমরা প্রতিটি পাড়ায় মহল্লায় ঘুরে সমস্যাকে ফাইন্ড আউট করে নিজেরাই স্ব উদ্যোগে জনগণকে সঙ্গে নিয়ে কাজগুলো করব।

খুলনা সিটি করপোরেশনের নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী ছয় মাসে একটা প্যাকেজ করেছেন। সেটা হচ্ছে গ্রিন সিটি, ক্লিন সিটি করার কথা বলেছেন এবং মশক নিধনের কথা বলেছেন। ছয় মাস পরেই এ বিষয়ে অগ্রগতি উনি জানাতে বলেছেন। এরপরে পরবর্তী স্টেপিংটা কি হবে সেটা আমাদের কাজের অগ্রগতির পরেই উনি নির্ধারণ করে দেবেন।

তিনি বলেন, আমরা শহরের মানুষকে স্বস্তি দিতে চাই, সার্ভিস দিতে চাই এবং জনগণের মুখোমুখি থেকেই জনগণের কাজটি করতে চাই।

গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, আজকে আমরা প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাত করেছি। উনি আমাদের আশ্বস্ত করেছেন, আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন। এই সিটি কর্পোরেশনে আমরা আগামী ছয় মাসের মধ্যে যে যে প্রকল্পগুলো নেব এবং সেটা যেন যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি।

তিনি বলেন, সাধারণ মানুষ যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তি পায়, সে লক্ষ্যে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করতে বলা হয়েছে। এ বিষয়ে সরকার আমাদের সব ধরনের সহযোগিতা দেবে। গাজীপুর যেহেতু একটি শিল্প এলাকা, এখানকার রাস্তাঘাটে প্রচুর ময়লা-আবর্জনা রয়েছে। এছাড়া ইন্টারনেটের তারগুলোও যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এসব নিয়ন্ত্রণে এনে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে আগামী বর্ষার আগেই একে ‘গ্রিন সিটি’তে রূপান্তর করতে হবে। আমরা আগামী ছয় মাসের একটি পরিকল্পনা নিয়ে কাজ করার বিষয়ে সরকারকে কথা দিয়ে এসেছি এবং এই সময়ের মধ্যেই আমরা সব কাজ সম্পন্ন করব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বেনজীরের গ্রেফতার

বেনজীরের গ্রেফতারের খবরে টেবিল চাপড়ালো পুরো সংসদ

জুন 14, 2026
আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জুন 14, 2026
তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম

শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

জুন 14, 2026
Latest News
বেনজীরের গ্রেফতার

বেনজীরের গ্রেফতারের খবরে টেবিল চাপড়ালো পুরো সংসদ

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম

শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

milon

নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন : ববি হাজ্জাজ

BNP

বিএনপির ৮২ কমিটির ৭২টিই মেয়াদোত্তীর্ণ

Benjir

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

পরীক্ষার ফি

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa