জুমবাংলা ডেস্ক : ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট ও আশপাশের ব্যবসায়ীদের সংঘর্ষ শুরুর আড়াইঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে পুলিশ। তবে উত্তেজিত শিক্ষার্থীরা কলেজের ভেতরে, ছাদে ও তেলপাম্প এলাকায় অবস্থান নিয়েছেন। পুলিশ গুলি ছুড়েছে দাবি করে তারা এর প্রতিবাদে বিক্ষোভ করছেন।

Advertisement

সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানায় পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, সংঘর্ষের পর ঢাকা কলেজের শিক্ষার্থীদের বড় একটি অংশ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে। অর্ধশতাধিক শিক্ষার্থী তেলপাম্পের সামনে অবস্থান নিয়েছে। তাদের হাতে লাঠি, রড, স্ট্যাম্প দেখা গেছে। কলেজের ভেতরে শিক্ষার্থীদের একটি অংশ পুলিশ গুলি ছুড়েছে দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ করছেন। কিছু শিক্ষার্থী কলেজের ছাদ থেকে পুলিশ ও ব্যবসায়ীদের দিকে লক্ষ্য করে এখনো ইটপাটকেল ছুড়ছেন।

এদিকে, নুরজাহান ও ধানমন্ডি হকার্স মার্কেটের ভেতরে অবস্থান করছেন ব্যবসায়ীরা। এর পাশেই কয়েকটি মোটরসাইকেল পুড়ছে। পুলিশ সদস্যদের থেমে থেমে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে দেখা গেছে। ঢাকা কলেজ ও নিউমার্কেট এলাকার বিভিন্ন জায়গায় পুলিশ সড়কে ব্যারিকেড দিয়েছে রেখেছে। ফলে ওইসব সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী বলেন, ‘পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। আমরা শিক্ষার্থী ও ব্যবসায়ী দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করছি।’

এর সোমবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ধানমন্ডি হকার্স মার্কেট ও ঢাকা কলেজের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। অন্যদিকে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে জড়ো হন ব্যবসায়ীরা।

মুখোমুখি অবস্থান নিয়ে দুপক্ষকেই ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সংঘর্ষ থামাতে এ পর্যন্ত ২০-২৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে, এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় যান ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। পরে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.