Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা কোচ ডমিঙ্গোর কাছ থেকে বিশ্বকাপ জেতারও বিশ্বাস পাচ্ছেন, জানালেন তামিম
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

কোচ ডমিঙ্গোর কাছ থেকে বিশ্বকাপ জেতারও বিশ্বাস পাচ্ছেন, জানালেন তামিম

By জুমবাংলা নিউজ ডেস্কMar 24, 2022, 8:57 PM Asia/DhakaUpdated:Mar 24, 2022, 8:57 PM Asia/Dhaka2 Mins Read

স্পোর্টস ডেস্ক: গত ২০ বছরে দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে কোনো ফরম্যাটেই জয় পায়নি বাংলাশে। এবারের সফরে আফ্রিকায় প্রথম জয়ের পাশাপাশি সিরিজ জয়েরও ইতিহাস গড়ল টাইগাররা।

Advertisement
সিরিজ জিতে ফেরার পর ড্রেসিংরুমের সিঁড়িতে অধিনায়ক তামিম ইকবালকে জড়িয়ে ধরেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। লিটন দাসকে আলিঙ্গন করে অনেকক্ষণ কথা বলেন তিনি। হোটেলে ফেরার সময় তুমুল উল্লাসে বাস থেকে নেমে নাচতে দেখা গেছে তাকে। তামিম জানালেন, এই সিরিজ জেতার জন্য প্রচণ্ড বিশ্বাস যুগিয়েছেন প্রধান কোচ। সিরিজ জেতার পর তিনি এখন বিশ্বকাপ জেতার বিশ্বাসও পুঁতে দিচ্ছেন।

বুধবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জেতার রেশ এখনো যেন তাজা। দেশের সর্বত্র এই নিয়েই আলাপ। ওয়ানডে সিরিজ জেতার সুখস্মৃতি নিয়ে বৃহস্পতিবার ডারবানে প্রথম টেস্ট খেলতে গেছে বাংলাদেশ দল।

তার আগে ওয়ানডে অধিনায়ক তামিম গণমাধ্যমের সঙ্গে আলাপে জানিয়েছেন প্রধান কোচসহ বাকি কোচদের অবদান, ‘দেশে থেকে আসার সময় এটা বিশ্বাস ছিল যে জিততে পারব। সিরিজ জিততে পারব কিনা, এটা বলাটা কঠিন ছিল। তবে ম্যাচ জয়ের বিশ্বাস ছিল। তবে এটাও বলতে হয়, কোচের প্রচণ্ড বিশ্বাস ছিল যে বাংলাদেশ সিরিজটি জিতবে। তিনি ক্রমাগত বলে গেছেন এবং ক্রিকেটারদেরও সেই বিশ্বাস জোগানোর চেষ্টা করেছেন।’

শুধু তাই নয় এই সিরিজ জেতার পর সবার মনে বিশ্বকাপ জেতার বিশ্বাসও পুঁতে দিচ্ছেন তিনি, ‘কালকে রাসেল (ডমিঙ্গো) খুব ভালো একটা কথা বলেছেন। ম্যাচের পর যখন আমরা ড্রেসিং রুমে কথা বলি, তখন তিনি বলেছেন যে, “এই সিরিজ জয়ের পর যদি বিশ্বাস না করো যে, তোমরা বিশ্বকাপ জিততে পারবে, তাহলে আর কোনো কিছুতে বিশ্বাস করবে না।” খুব ভালো একটি বার্তা ছিল এটি তার কাছ থেকে।’

বাংলাদেশের প্রধান কোচ দক্ষিণ আফ্রিকান। সদ্য নিয়োগপ্রাপ্ত পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও তাই। পাওয়ার হিটিং কোচ হিসেবে ওয়ানডে সিরিজে কাজ করেছেন আলভি মরকেল। তামিম জানান প্রোটিয়াদের ভেতরের খবর দিয়ে সাহায্য করেছেন এই কোচরা, ‘তারা বিরাট ভূমিকা রেখেছেন, আমার কাছে মনে হয়। সব তথ্য তারা দিয়েছেন। যতটা পারা যায়, ভাগাভাগি করেছেন আমাদের সঙ্গে। পাশাপাশি আমাকে এটাও বলতে হবে, যারা কাজ করে গেছেন আমাদের সঙ্গে, তাদেরও অবদান আছে। তাদেরকে ভুললে চলবে না। যারা কাজ করছেন এখন, তাদের তো অবদান অবশ্যই আছে।’

‘দলীয় প্রচেষ্টা মানে কোচিং স্টাফও এটার অংশ। ২৫-৩০ জনের স্কোয়াড আমরা যে আছি, সেখানে ম্যাসাজম্যান, থ্রোয়ার, সবারই অবদান আছে। ওরা নিজেদের কাজ ঠিকঠাক না করলে আমরা হয়তো ফিট থাকতাম না বা ভালোভাবে প্রস্তুত হতে পারতাম না।’

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
টুর্নামেন্ট

মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে অংশ নিতে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু

May 24, 2026, 11:23 PM Asia/Dhaka
ব্রুনো

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেস, এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট

May 24, 2026, 11:05 PM Asia/Dhaka
রাজস্থান

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান রয়্যালস

May 24, 2026, 8:40 PM Asia/Dhaka
Latest News
টুর্নামেন্ট

মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে অংশ নিতে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু

ব্রুনো

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেস, এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট

রাজস্থান

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান রয়্যালস

ফিফা

ফুটবল বিশ্বকাপ ২০২6 ঘিরে নতুন চমক ফিফা ফ্যান আইডি

প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

কোহলি

কোহলির নতুন বিশ্বরেকর্ড

৭ দিনের ছুটি

ঈদের আগে আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে ৭ দিনের ছুটি

স্পেশাল ট্রেন

আগামীকাল থেকে চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী

ফরেনসিক রিপোর্টে

রামিসার ফরেনসিক রিপোর্টে যে তথ্য জানা গেল

কমলো

দেশের বাজারে কমলো জেট ফুয়েলের দাম

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp