বাংলাদেশ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি। বুধবার সকাল বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মন্ত্রী জানান, আলোচনায় বাংলাদেশ তার উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, “যুদ্ধ দীর্ঘায়িত হলে সবাইকে সমস্যার মুখোমুখি হতে হবে। তাই আমরা দ্রুত কূটনৈতিক সমাধানের মাধ্যমে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছি। তবে যুদ্ধ কবে বন্ধ হবে, তা সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”
ড. খলিলুর রহমান আরও জানান, পল কাপুর বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে মন্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে নতুন করে ভাবতে হবে, তবে সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের নির্বাচন গত বছর শান্তিপূর্ণ ও অবাধভাবে সম্পন্ন হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা প্রশংসা করেছেন। এছাড়াও ২৫ সালের ফেব্রুয়ারি থেকে শুল্ক নিয়ে আলোচনার উল্লেখ থাকায়, বাংলাদেশ তার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির সঙ্গে নীতিগত কোনো সাংঘর্ষিক অবস্থা নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


