আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফ্রান্সের জাতীয় দল ৩-১ গোলে পরাজিত করেছে কলম্বিয়াকে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে ভিন্ন একাদশ নিয়েও দাপট দেখিয়েছে ফরাসিরা।

ম্যাচের ২৯তম মিনিটে দিজিরে দুয়ের গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর ৪১ মিনিটে মার্কাস থুরাম ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল করেন দুয়ে, এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের ৭৭ মিনিটে ক্যাম্পাজের এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ফ্রান্স।
এদিকে, আরেক প্রীতি ম্যাচে পর্তুগাল ও মেক্সিকো গোলের দেখা না পেয়ে ০-০ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


