রাশিয়া চলতি মাস থেকেই ইরানে ড্রোন সরবরাহ শুরু করেছে। পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাতে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানায়, মাসের শেষের মধ্যে ধাপে ধাপে সম্পূর্ণ চালান পৌঁছে যাবে।

খবর অনুসারে, রাশিয়া শুধুমাত্র ড্রোন নয়, ইরানে খাদ্য ও ওষুধও পাঠাচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কো তেহরানকে গোয়েন্দা সহায়তা ও স্যাটেলাইট তথ্য দিয়ে সহায়তা করে আসছে। তবে এবারই প্রথম সরাসরি অস্ত্র হিসেবে ড্রোন পাঠানো হচ্ছে।
এই যুদ্ধ ২৮ ফেব্রুয়ারি শুরু হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্রেমলিনের এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন, কিছু তথ্য ভুয়া ছড়ানো হচ্ছে, তবে ইরানের নেতৃত্বের সঙ্গে রাশিয়ার যোগাযোগ চলমান—এটিই সত্য।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সাল থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরানি নকশার ড্রোন তৈরি করছে। এবার রাশিয়া থেকে এই ড্রোন পাঠানোর মূল উদ্দেশ্য হলো তেহরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশটির ক্ষমতা স্থিতিশীল রাখা।
এদিকে, কাস্পিয়ান সাগর এলাকায় ইরানের লক্ষ্যবস্তুতে সম্প্রতি ইসরায়েল হামলা চালিয়েছে। এই হামলার লক্ষ্য ছিল রাশিয়া-ইরানের অস্ত্র সরবরাহে বাধা সৃষ্টি করা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


