চলতি মে মাসে চট্টগ্রাম বন্দরে মোট ১৪টি তেলবাহী জাহাজ পৌঁছেছে। একই সঙ্গে মাসের বাকি সময়ের মধ্যে আরও পাঁচটি জাহাজ বন্দরে আসার কথা রয়েছে। শুক্রবার (১৫ মে) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (বাণিজ্য ও পরিচালনা) মোহাম্মদ জাহিদ হোসাইন এ তথ্য জানিয়েছেন।

জ্বালানি

Advertisement

তিনি জানান, বর্তমানে দেশে আসা ও আসন্ন ১৯টি জাহাজে বিপুল পরিমাণ জ্বালানি তেল রয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৭ হাজার টন জেট জ্বালানি, ২৬ হাজার ৫০০ টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস অয়েল।

বিপিসি সূত্রে জানা গেছে, দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকার নিয়মিতভাবে পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী জুন মাসের জন্যও ইতোমধ্যে ১৬টি তেলবাহী জাহাজ নিশ্চিত করা হয়েছে। এসব জাহাজে পরিশোধিত জ্বালানির পাশাপাশি অপরিশোধিত তেলও থাকবে।

এদিকে শুক্রবারও একটি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করার কথা রয়েছে। বিপিসি বলছে, জ্বালানি আমদানি একটি ধারাবাহিক কার্যক্রমের অংশ এবং বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে।

এ ছাড়া ‘এমটি ফসিল’ নামের একটি জাহাজ এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত সোমবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে জাহাজটি আগামী ২৩ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

এর আগে, গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজ কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.