স্পোর্টস ডেস্ক : বর্তমানে ক্রিকেট থেকে বেশ দূরে রয়েছেন পৃথ্বী শ। এর মধ্যে এক তরুণী অভিযোগ করলেন তার বুকে ও হাতে মেরেছেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ। আদালতে দাঁড়িয়ে পৃথ্বীর বিরুদ্ধে এমন অভিযোগ করলেন ওই তরুণী। পৃথ্বীর বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ করেছেন তিনি। পৃথ্বী টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন গ্রেপ্তার তরুণী।
ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ

Advertisement

সম্প্রতি সেলফির আবদার না মানায় ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ’র ওপর হামলার ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় ৮-১০ জনকে আসামি করে মামলা করেন পৃথ্বী। এর রেশ কাটতে না কাটতেই এবার এক তরুণী এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। পরে জানা যায়, ওই তরুণী নিজেও পৃথ্বীর ওপর হামলার মামলায় আসামিদের একজন!

বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছিল পৃথ্বীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলা তরুণীকে। গতকাল শুক্রবার তাকে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালতে তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্যি নয়। বরং পৃথ্বীই আমার বুকে এবং হাতে মেরেছেন। আঘাত করার পর আমার কাছে ক্ষমা চান ওই ক্রিকেটার। পুলিশের কাছে অভিযোগ দায়ের না করার অনুরোধও করেন।’ তিনি আরো বলেছেন, ‘তারপরও আমরা পুলিশের কাছে যাই সাহায্যের জন্য। তারা ৮/১০ জনের মতো ছিলেন। আর আমরা মাত্র দুজন ছিলাম।’
পৃথ্বীকে কি সেলফি তোলার জন্য চাপ দিয়েছিলেন? এই প্রশ্নের জবাবে তরুণী বলেন, ‘আমি তাকে চিনি না। কখনও কোথাও দেখিনি। একবারও সেলফি তোলার জন্য অনুরোধ করিনি আমি।’ তরুণী বলেন ভুল বুঝতে পেরে পৃথ্বী টাকা দিয়ে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

তিনি বলেন, ‘৫০ হাজার টাকা দিয়ে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল আমাদের। উনি মত্ত অবস্থায় ছিলেন। থানার সামনেই দাঁড়িয়েছিলেন। চাইলে তো তখনই মামলা করতে পারতেন।’ বিচারক তরুণীকে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে ওশিওয়াড়া থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন ওই তরুণী ও তার বন্ধুরা। কিন্তু তরুণীর কথাবার্তা অসংলগ্ন থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পৃথ্বীর বন্ধুর অভিযোগ অনুযায়ী আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। তরুণী তাদেরই একজন।

সংবাদ সংস্থাকে তরুণীর আইনজীবী আলি কাসিফ খান জানিয়েছিলেন, ‘ওই বিলাসবহুল হোটেলে পৃথ্বীর সঙ্গে সেলফি তুলতে গিয়েছিল তরুণী। অনেকদিন ধরেই ও পৃথ্বীর ভক্ত সে। কিন্তু পৃথ্বী তখন পার্টি করছিল এবং মত্ত ছিল। ওর হাতে একটা ব্যাট ছিল। সেই ব্যাট দিয়ে ও তরুণীকে আঘাত করে। পরের দিন পুলিশের কাছে গিয়ে তরুণীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে পৃথ্বী।’ অর্থাৎ, তরুণীর আইনজীবীর বক্তব্যের সঙ্গে আদালতে তার দাবিও মিলছে না। এছাড়া, গণমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে পৃথ্বী এবং ওই তরুণীর কথা কাটাকাটির শব্দ শোনা যায়। এ সময় ব্যাটটি তরুণীর হাতেই ছিল। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

কুমিল্লার হেলমেট পরায় যে শাস্তি হলো নাসিম শাহর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.