Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জাতীয় স্মৃতিসৌধের আদলে নারায়ণগঞ্জে স্মৃতিসৌধ নির্মাণ
জাতীয়

জাতীয় স্মৃতিসৌধের আদলে নারায়ণগঞ্জে স্মৃতিসৌধ নির্মাণ

By Saiful IslamAugust 1, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সাভারের জাতীয় স্মৃতি সৌধের আদলে নারায়ণগঞ্জের বন্দরে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। উপজেলার স্বল্পের চক এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সমরক্ষেত্রকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে সেখানে দৃষ্টিনন্দন এ আঞ্চলিক স্মৃতিসৌধটি নির্মাণ করল জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই স্মৃৃতি সৌধের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

এ স্মৃতি সৌধের মাধ্যমে ভবিষ্যত প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বর মাসে সাত একর জমির ওপর স্মৃতি সৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের সার্বিক সহযোগিতায় নির্মাণ কাজে আর্থিকভাবে সহযোগিতা করে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনসহ জেলার শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন। ঐতিহাসিক ভাস্কর্য নির্মাণকারী বিশেষজ্ঞ স্থপতি ও নকশাবিদের তৈরি নকশার ভিত্তিতে ওই বছরের ২৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর গত সাত মাস ধরে স্মৃতি সৌধটির নির্মাণ কাজ করা হয়।

মাটির নিচে ষাট ফুট গভীর পর্যন্ত দীর্ঘস্থায়ী বেজমেন্ট স্থাপন করে তার ওপর আর সি সি ঢালাইয়ের ১৩টি পিলারের সমন্বয়ে নির্মিত হয়েছে দর্শনীয় এই স্মৃতি সৌধটি। আকৃতিতে এটি জাতীয় স্মৃতিসৌধের চেয়ে কিছুটা ছোট হলেও মুক্তিযুদ্ধের বছর ১৯৭১ সালকে প্রাধান্য দিয়ে উচ্চতা করা হয়েছে ৭১ ফুট।

স্মৃতি সৌধটি নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় আবেগ ধরে রাখতে পারেননি দেশের বীর সন্তানরা। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নির্মাণে কাজের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা।

এ স্মৃতি সৌধ থেকে ভবিষ্যত প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবে বলে মনে করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

তিনি বলেন, হাজার বছর পরেও মানুষ এই স্মৃতিসৌধ দেখতে এসে জানতে পারবে কারা মুক্তিযুদ্ধ করেছিলেন, কার আহবানে ও কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দেশি বিদেশি কারা কারা অবস্থান নিয়েছিল এসব তথ্য জানতে পারবে।

মুক্তিযুদ্ধের ইতিহাস আরও সমৃদ্ধ করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ ক ম মোজাম্মেল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, কাজটি আরও আগে করা উচিত ছিল। আমরা সেটা পারিনি। নারায়ণগঞ্জের জেলা প্রশাসন স্থানীয়দের সহায়তায় এই স্মৃতি সৌধটি নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই আমরা নতুন করে পরিকল্পিনা করছি। মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের প্রতিটি জেলা এবং উপজেলা পর্যায়ে এমন আঞ্চলিক স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।

এদিকে, মূল কাজ শেষে স্মৃতি সৌধটির আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এর আস্তর, প্রলেপ ও রঙ করাসহ আনুষঙ্গিক সৌন্দর্য বর্ধনের বেশ কিছু কাজ এখনও বাকী রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে কাজগুলো পুরোপুরি শেষ করার আশা করছে জেলা প্রশাসন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আদলে নারায়ণগঞ্জে নির্মাণ স্মৃতিসৌধ স্মৃতিসৌধের
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

February 6, 2026
Latest News
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

শ্রমিকদের সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.