ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীর বাগবিতণ্ডাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ‘এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। এ ব্যাপারে সব ব্যবসায়ীর সহযোগিতা প্রয়োজন। যারা খাবারে ভেজাল দেয় তারা দেশ ও জাতির শত্রু। রমজানে দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে সেই ব্যাপারে ব্যবসায়ীরা সচেষ্ট থাকবেন।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল হাশেম বলেন, ‘যে ঘটনাটা ঘটেছে সেটা অতিরঞ্জিত হয়ে গেছে। ঘটনাটা দুঃখজনক। যেই ব্যবসায়ী রাগান্বিত হয়েছিলেন তিনি দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে আর কখনো এমন ঘটনা ঘটবে না। ব্যবসায়ীরা ভোক্তা অধিকারকে আগের মতোই সহযোগিতা করবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


