Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ঠিকাদারকে জরিমানা
ঢাকা বিভাগীয় সংবাদ

রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ঠিকাদারকে জরিমানা

By iNews DeskAugust 17, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি থেকে কাজির হাট রাস্তায় উন্নয়ন কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে একই সামগ্রী ব্যবহারের কারণে কার্যাদেশ বাতিল ও ৭ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ঠিকাদারকে জরিমানা

Advertisement

জানা গেছে, রাজবাড়ীতে ২০২২/২০২৩ অর্থবছরে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় সদর উপজেলার বেলগাছি রেল স্টেশন থেকে কাজির হাট সড়ক ৩ হাজার ৪০ মিটার রাস্তার কার্পেটিংসহ উন্নয়ন কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কর্তৃপক্ষের যথাযথ নির্দেশনা না মানায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ বাতিলসহ অসমাপ্ত কাজের ১০ শতাংশ (৭ লক্ষ ৪৭ হাজার ৩২১ টাকা) জরিমানা করা হয়। এ রাস্তার কাজের প্রাক্কলন ব্যায় ধরা হয়েছিল ৯৪ লক্ষ ৫৬ হাজার ৭৬৮ টাকা।

অসমাপ্ত কাজের অর্থের পরিমাণ ৭৪ লক্ষ ৭৩ হাজা ২১৩ টাকা।

কার্যাদেশ অনুযায়ী ২০২২ সালের ৮ জুনের মধ্যে কাজ সমাপ্ত করার কথা থাকলেও পর পর দুইবার সময় বৃদ্ধি করেও কাজ শেষ না করতে পারা ও এ কাজে নিম্নমানের মালামাল মজুদ করে এবং এ রাস্তায় মালামাল ব্যাবহার করা থেকে বিরত থাকতে বলা হলেও মেসার্স হাবিব এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিল ও জরিমানার আওতায় আনা হয়। এ কাজে প্রথম শ্রেণি ম্যাজিস্ট্রেটের গঠিত কমিটির মাধ্যমে ওই কাজের চূড়ান্ত পরিমাপ গ্রহণ করে কার্পেটিংসহ অসম্পন্ন কাজের প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে।

এ প্রসঙ্গে মেসার্স হাবিব এন্টারপ্রাইজের ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার হরিপদ রানাকে একাধিকবার তার মেবাইল ফোনে চেষ্টা করা হলেও তার ফোন বার বার বন্ধ পাওয়া যায়।

রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসিব এন্টারপ্রাইজের ঠিকাদার হরিপদ রানা বেলগাছি রেল স্টেশন থেকে কাজির হাট সড়কের এ রাস্তাটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা ও একই সাথে এলজিইডি’র নির্দেশনা না মেনে কাজ করার কারণে তার কার্যাদেশ বাতিল ও অসমাপ্ত কাজের ১০ শতাংশ টাকা জরিমানা করা হয়েছে।

ছাত্রলীগ নেতাকর্মীদের সজাগ থাকতে বললেন নৌ প্রতিমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa