Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা তানজিম সাকিবের পোস্ট ঘিরে বিতর্কের ঝড়
ক্রিকেট (Cricket) খেলাধুলা

তানজিম সাকিবের পোস্ট ঘিরে বিতর্কের ঝড়

By Tarek HasanSeptember 17, 20233 Mins Read

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিবের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দারুণ পারফর্ম করেছেন তিনি। বল হাতে তার শিকার জোড়া উইকেট। রোমাঞ্চকর ম্যাচে শেষ ওভারে তার ওপরেই আস্থা রেখেছেন লাল-সবুজের দলপতি সাকিব আল হাসান। তবে সেই পারফরম্যান্স রোমাঞ্চের ৪৮ ঘণ্টা না পার হতেই বিতর্কে এই পেসার।

তানজিম সাকিব

Advertisement

মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্টকে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। ২০২২ সালের ৯ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন তরুণ এই পেসার। ওই পোস্টে লেখা, স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।

ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি যা পাই তোমাকে খাওয়াব, সে তাকে রাজরানি হয়ে আছে। এখন সে রাজরানি না হয়ে কর্মচারী হতে চায়। আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বোঝেনি, স্ত্রী নিজের মর্যাদাও বোঝেনি। ঘর একটি জগৎ। অসংখ্য কাজ রয়েছে। আজ ছেলেদের বেকারত্বের বড় কারণ হচ্ছে- মেয়েরা এগিয়ে আসছে, ছেলেরা কোনো চাকরি পাচ্ছে না।

একটি ছেলেকে চাকরি দিলে পুরো পরিবারের উপকার হয়। অতএব মা-বোনেরা নিজের আত্মমর্যাদা রক্ষার্থে স্বামীর আনুগত্য ও বাসায় অবস্থান করে রানির হালাতে অবস্থান করুন। অতএব মা-বোনেরা দুনিয়া কামাতে যেয়ে আখেরাত না হারিয়ে ঘরে অবস্থান করে স্বামী-সন্তানের খেদমত করে দুনিয়া ও আখেরাত দুটিই কামাই করতে পারবেন ইনশাআল্লাহ।’

তবে পোস্টটির শেষে একটি মাইক্রোফোনের ইমোটিকনসহ ‘শায়খ আবু বকর মুহাম্মাদ জাকারিয়া (হাফিযাহুল্লাহ)’ নাম লেখা দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই তানজিমের এই পোস্টটির স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে তীব্র সমালোচনা।

তানজিম

নেটিজেনরা বলছেন, নারীরা এখন এগিয়ে যাচ্ছেন, নারীদের নানান দিক দিয়ে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। সেখানে সদ্য জাতীয় দলে অভিষিক্ত একজন ক্রিকেটারের এমন মন্তব্য কোনোভাবেই কাম্য না। অনেকের দাবি, তার এমন নারীবিদ্বেষী বক্তব্য ভুল পথে পরিচালিত করতে পারে তার ফেসবুক অনুসারীদের।

চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা মাসুদ আখন্দের ভাষ্য, আমি মনে করি বিসিবিকে জবাবদিহি করতে হবে, কেন জাতীয় দলের একজন প্লেয়ার দেশের সব পেশাজীবী নারীদের নিয়ে অপমানজনক কথা বলে?

তানজিম1

তবে এটাই তরুণ এই পেসারের একমাত্র বিতর্কিত পোস্ট না। এর আগে, গত ১৯ জুলাই ইমার্জিং এশিয়া কাপ চলাকালীন নিজের ফেসবুক পেজ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ফ্রি মিক্সিং’ নিয়ে মন্তব্য করেছিলেন তিনি।

ওই পোস্টে লেখা ছিল, ‘ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।’

তানজিম3

ওই দিন সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে করা ফেসবুক পোস্টটিতে প্রায় ১৫ মিনিটে তার সতীর্থসহ ৪২৩ জন রিঅ্যাক্ট করেছিলেন। পরে অবশ্যই এই পোস্টটি মুছে ফেলা হয়।

সর্বনিম্ন রানের বিশ্বরেকর্ড এড়াল শ্রীলঙ্কা

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরোনো পোস্ট ভাইরাল হলেও এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি এই ক্রিকেটার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026
স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

June 22, 2026
Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

June 22, 2026

Latest News

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa