Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চীন-ইরানসহ যেসব দেশে ফেসবুক স্থায়ীভাবে নিষিদ্ধ
আন্তর্জাতিক

চীন-ইরানসহ যেসব দেশে ফেসবুক স্থায়ীভাবে নিষিদ্ধ

By Saiful IslamJune 1, 20233 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুক ছাড়া যেন আমরা এখন আর আমাদের জীবন কল্পনাই করতে পারি না।

চীন-ইরানসহ যেসব দেশে ফেসবুক স্থায়ীভাবে নিষিদ্ধ

Advertisement

কিন্তু আপনি জানেন ? বিশ্বে এমন কয়েকটি দেশ আছে যেখানে ফেসবুক চিরস্থায়ীভাবে নিষিদ্ধ।

আসুন জেনে নিই সেই দেশগুলো সম্পর্কে-

চীন
চীন নিজ দেশে ইন্টারনেটের ব্যবহার সীমিত রেখেছে চীনা সরকারও। দেশটিতে ‘দ্য গ্রেট ফায়ারওয়াল অব চায়না’ নামে ইন্টারনেটের ওপর সেন্সরশিপ এবং নজরদারি বজায় রাখা হয়েছে। ২০০৯ সালের জুলাইয়ে ‘উরুমকি দাঙ্গা’র পর চীনে প্রথম ফেসবুক নিষিদ্ধ করা হয়। চীন সরকারের ধারণা, ফেসবুকের মাধ্যমেই দাঙ্গা ছড়ানোর জন্য মানুষ যোগাযোগ এবং পরিকল্পনা করতো।

উত্তর কোরিয়া
পুরো বিশ্ববাসীর কৌতূহলের শীর্ষে রয়েছে এশিয়ার দেশ উত্তর কোরিয়া। দেশটির ক্ষমতাসীন দলের নেতা কিম জং উনের কারণেই সবার এই কৌতূহল। কিম জং উন তার দেশে সব সময়ই ইন্টারনেট ব্যবহার সীমিত রেখেছেন। বিভিন্ন সময় আরোপ করেছেন নিষেধাজ্ঞা। ২০১৬ সালের এপ্রিলে দেশটি ফেসবুক বন্ধ করা শুরু করে। ধারণা করা হয়, অনলাইনে তথ্য বিস্তার এবং নিজেদের ক্ষমতা হারানোর ভয়ে কিম জং উন এ উদ্যোগ নিয়েছেন।

উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য ইন্টারনেট ব্যবহারের সুবিধা সীমিত হলেও দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকরা থ্রিজি ইন্টারনেট সংযোগ ব্যবহারের সুযোগ পান। এছাড়া পিয়ংইয়ং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কিছু শিক্ষার্থী এবং শিক্ষকরা তাদের বিশেষায়িত ল্যাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পান।

ওই ঘটনার পর থেকে বিভিন্ন সময়ে ইন্টারনেটের ওপর আরো কড়াকড়ি আরোপ করে চীনা সরকার। ২০১৩ সালে সীমিত আকারে সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। যদিও তা সাংহাইয়ের মুক্তবাণিজ্য এলাকার মাত্র ১৭ বর্গমাইলের মধ্যে।

বর্তমানে চীনে স্বাধীনভাবে কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারে না। দেশটির জনগণের প্রতিটি কার্যক্রমের উপর সরকারের নজরদারি রয়েছে। চীনের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে যায়, এমন সব ওয়েবসাইট চীনে বন্ধ করে রাখা হয়েছে। আর তার মধ্যে অন্যতম ফেসবুক।

তবে বিদেশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বন্ধ থাকলেও উইবো, রেনরেন, উইচ্যাটের মতো চীনের নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং অ্যাপগুলো দেশটিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে ফেসবুক বা টুইটারের অভাব এখন আর তেমন বোধ করেন না চীনা নাগরিকরা।

ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের রাজনৈতিক দ্বন্দ্ব বেশ পুরনো। দুই দেশের এই লড়াই কখনও কখনও পরিণত হয়েছে সাইবার যুদ্ধে। আর তাই মার্কিনিদের সোশ্যাল সাইট ফেসবুক নিষিদ্ধ ইরানে। তবে সাধারণ জনগণের জন্য ফেসবুক নিষিদ্ধ হলেও দেশটির রাজনৈতিক নেতারা ফেসবুক এবং টুইটার ব্যবহার করেন।

২০০৯ সালে ইরানে ফেসবুকসহ বেশ কিছু স্যোশাল মিডিয়া নিষিদ্ধ করা হয়েছিল। নির্বাচনের পর সরকার বিরোধী আন্দোলন সংগঠিত হতে পারে এমন শঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছিল দেশটির সরকার।

তুর্কমেনিস্তান
প্রাক্তন সোভিয়েত মধ্য এশিয়ার রাষ্ট্র তুর্কমেনিস্তানে ফেসবুক নিষিদ্ধ। ফেসবুক ব্লক করার পাশাপাশি, তুর্কমেনিস্তান হোম ইন্টারনেট সংযোগের জন্য সাইন আপ করার সময় কোরআনের শপথ নিতে বলে যে তারা ভিপিএন অ্যাক্সেস করবে না। শিক্ষার্থীদের নিষিদ্ধ সাইটগুলোতে অ্যাক্সেস করার জন্য ইন্টারনেট ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয়।

কিউবা
কিউবায় আনুষ্ঠানিকভাবে ফেসবুক নিষিদ্ধ নয় কিন্তু এটি অ্যাক্সেস করা খুব কঠিন। শুধু রাজনীতিবিদ, কিছু সাংবাদিক এবং মেডিকেল স্টুডেন্টরা তাদের বাড়ি থেকে আইনত ওয়েব অ্যাক্সেস করতে পারেন। অন্য সবার জন্য অনলাইন জগতের সঙ্গে আইনিভাবে সংযোগ করার একমাত্র উপায় হল ইন্টারনেট ক্যাফে। কিউবার গড় আয় ২০ মার্কিন ডলার। আর ইন্টারনেট অ্যাক্সেস করতে প্রতি ঘন্টায় ৬ মার্কিন ডলার থেকে ১০ মার্কিন ডলারের খরচ হয়। ফলে এত খরচ দিয়ে বেশিরভাগ মানুষের পক্ষেই ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না। মূলত ইন্টারনেট খরচ তুলনামূলক অনেক বেশি হওয়ায় সেদেশে ব্যবহারকারী কম।

সূত্র: টাইম ম্যাগাজিন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026
সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

July 13, 2026
বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

July 13, 2026

Latest News

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa