প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে বঙ্গভবনে এসে পৌঁছলে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ডঃ রেবেকা সুলতানা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার বেলজিয়ামের ব্রাসেলসে ‘গ্লোবাল গেটওয়ে সম্মেলন’ এবং সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় প্রধানমন্ত্রী সফর সংক্রান্ত দুটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির চিকিৎসা ও স্বাস্থ্যের খোজখবর নেন।

এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডিপফেক ভিডিওতে সংগীতশিল্পী মোদি!

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে ব্যক্তিগত গাড়িতে করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।

শেখ হাসিনা নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি উপস্থিত থাকলেও তার পক্ষে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি সরকারি গাড়িতে করে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.