জুমবাংলা ডেস্ক : প্রতি কেজি গরুর মাংস সর্ব্বোচ ৬৫০ টাকায় বিক্রি করতে সম্মত হয়েছে মাংস ব্যবসায়ীরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে ডেইরি ফার্মার্স এসোসিয়েশন ও মাংস ব্যবসায়ী সমিতির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হবে।

গরু

Advertisement

মাংস ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, এখন থেকে প্রতি মাসে কেনাকাটা ওপর নির্ভর করে মাংসের দাম ওঠানামা করবে।

খাদ্যপণ্যের লাগামহীন উর্ধ্বগতিতে, গরুর মাংসের দামও এক পর্যায়ে চলে যায় সাধারণের নাগালের বাইরে। কেজিপ্রতি দাম ছাড়িয়ে যায় ৮০০ টাকার ওপরে।

দাম বেড়ে যাওয়ার কারনে এক পর্যায়ে গরুর মাংসের চাহিদাও কমে আসে। ফলে গত নভেম্বরের শেষের দিকে কমে আসতে শুরু করে দাম। বাজার ভেদে দাম কমে দাঁড়ায় ৬০০ থেকে ৭০০ টাকা।

এর মধ্যে গত রবিবার মাংস ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, উৎপাদন খরচ বিবেচনায় গরুর মাংসের দাম ৫০০ টাকার বেশি হওয়া উচিত নয়।

মহাপরিচালক বলেন, বর্তমানে রাজধানীর বেশিরভাগ বাজারে ৬০০ টাকা কেজিদরে বিক্রি হলেও, তা একশো টাকা কমানো সম্ভব। যৌক্তিক দর নির্ধারণে ডেইরি ফার্মারর্স অ্যাসোসিয়েশন ও মাংস ব্যবসায়ী সমিতিকে তাগিদও দেন তিনি।

২ মাস পর অবশেষে কমলো স্বর্ণের দাম

বাজার নিয়ন্ত্রণে যথাযথ উদ্যোগের তাগিদ দিয়ে ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান, ব্যবসায়ীদের সদিচ্ছা থাকলে দাম কমানো সম্ভব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.