Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে বাংলাদেশিদের
জাতীয়

ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে বাংলাদেশিদের

By Tarek HasanApril 17, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : মাসের ব্যবধানে দেশের অভ্যন্তরে এবং বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ খরচ কমিয়েছেন বাংলাদেশি নাগরিকরা। এ ক্ষেত্রে দেশের অভ্যন্তরে খরচ কমেছে ৪ দশমিক ৫ শতাংশ আর বিদেশে কমেছে ৬ দশমিক ২০ শতাংশ। তবে একই সময়ে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে বিদেশিদের। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

card

তথ্য বলছে, দেশে অবস্থানরত ও বেড়াতে আসা বিদেশিরা ফেব্রুয়ারি মাসে ক্রেডিট কার্ড দিয়ে খরচ করেন ২৪০ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা, আগের মাসে যা ছিল ১৮১ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে দেশের অভ্যন্তরে বিদেশিরা প্রায় সাড়ে ৫৮ কোটি টাকা বা ৩২ শতাংশের বেশি অর্থ ব্যয় করেছেন।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশিরা দেশের অভ্যন্তরে খরচ করেছেন ২ হাজার ৫৫৮ কোটি ১০ লাখ টাকা। আগের মাসের চেয়ে যা ১২০ কোটি ৩০ লাখ টাকা বা ৪ দশমিক ৫ শতাংশ কম। আগের মাসে এর পরিমাণ ছিল ২ হাজার ৬৭৮ কোটি ৪০ লাখ টাকা। অন্যদিকে ফেব্রুয়ারিতে দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ৪৯৯ কোটি ১০ লাখ টাকা ক্রেডিট কার্ড দিয়ে পরিশোধ করেছেন বা তুলেছেন। এ অঙ্ক আগের মাসের চেয়ে ৩৩ কোটি টাকা বা ৬ দশমিক ২০ শতাংশ কম। গত জানুয়ারিতে তা ছিল ৫৩২ কোটি ১০ লাখ টাকা।

তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্রের নাগরিক : বাংলাদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা বিদেশিদের তালিকায় শীর্ষ রয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এ সময় লেনদেনের মধ্যে ৬৪ কোটি টাকা, ২৬ দশমিক ৬৫ শতাংশ খরচ করেন তারা। এরপর রয়েছেন যুক্তরাজ্যের নাগরিকরা। তারা ৩২ কোটি ৫০ লাখ টাকা (১৩.৫৬%) ব্যয় করেন। তালিকায় শীর্ষস্থানে থাকা ভারতের নাগরিকরা ২৩ কোটি ৭০ লাখ (৯.৮৬%), জাপান ১০ কোটি ১০ লাখ (৪.২১%), কানাডা ১০ কোটি (৪.১৫%), অস্ট্রেলিয়া ৭ কোটি ৯০ লাখ (৩.৩%) এবং আরব আমিরাতের নাগরিকরা ৭ কোটি টাকা (২.৯%) ব্যয় করেন।

গত ফেব্রুয়ারিতে বিদেশিরা সবচেয়ে বেশি ৩৭ দশমিক ৭১ শতাংশ খরচ করেন ডিপার্টমেন্টাল স্টোরে। নগদ উত্তোলন করেন ২৪ দশমিক ৭১ শতাংশ, যোগাযোগে ১৭ দশমিক ১৬ শতাংশ এবং পোশাকে ৮ দশমিক ৮৬ শতাংশ অর্থ ব্যয় করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের খরচ করা বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ২১ দশমিক ৭২ শতাংশই খরচ হয়েছে ভারতে। সেখানে ১০৮ কোটি ৪০ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়েছে। আগের মাসের চেয়ে তা ১১ কোটি ৯০ লাখ টাকা বা ১২ দশমিক ৩৩ শতাংশ বেশি। গত জানুয়ারিতে দেশটিতে খরচ হয়েছিল ৯৬ কোটি ৫০ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা, যা ছিল খরচের ১৮ দশমিক ১৪ শতাংশ।

এরপরের অবস্থানে থাকা দেশ থাইল্যান্ডে ১২ দশমিক ২৩, যুক্তরাষ্ট্রে ১২ দশমিক ২০, ইউনাইটেড আরব আমিরাতে ১০ দশমিক ৩৯, সিঙ্গাপুরে ৬ দশমিক ৮৩ ও যুক্তরাজ্যে ৫ দশমিক ৯৩ শতাংশ ব্যয় হয়।

কৃষিগুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু যেদিন

দেশের বাইরে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি ২৭ দশমিক ৬৪ শতাংশ অর্থ খরচ হয় ডিপার্টমেন্টাল স্টোরের কেনাকাটায়। এ ছাড়া বিভিন্ন ধরনের খুচরা পণ্য কেনায় ১৬, ওষুধে ১৩ দশমিক ৮৩, পোশাকে ৯ দশমিক ৪৪ এবং ৭ দশমিক ৯ শতাংশ অর্থ তোলা হয়েছে নগদ হিসেবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় কমেছে কার্ডে ক্রেডিট ক্রেডিট কার্ড বাংলাদেশিদের লেনদেন
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

February 3, 2026
আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

February 3, 2026

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

February 3, 2026
Latest News
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

সুরভী জাইমা রহমান

দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী: জাইমা রহমান

সরকারি ছুটি

টানা চার দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে

কূটনৈতিক পাসপোর্ট

কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

যোগদান করেছেন

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.