Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে এগিয়ে যারা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে এগিয়ে যারা

By Saiful IslamDecember 31, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : ক্যালেন্ডারের পাতা থেকে পরিসমাপ্তির দ্বারপ্রান্তে আরেকটি বছর। প্রতিবছর পারফরম্যান্সের বিচারে তিন ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার বাছাই করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এজন্য সংস্থাটি ইতোমধ্যেই বাছাই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এবার জানা গেল বর্ষসেরার দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় থাকা ক্রিকেটারদের নাম। যেখানে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস, পাকিস্তানের বাবর আজম, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের টিম সাউদি।
বর্ষসেরা ক্রিকেটার

Advertisement

২০১৯ সালে প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ইংল্যান্ড দলের বর্তমান টেস্ট অধিনায়ক স্টোকস। ফলে এই অলরাউন্ডারের সামনে হাতছানি দিচ্ছে ইতিহাস গড়ার। দুইবার করে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রিকি পন্টিং, মিচেল জনসন ও বিরাট কোহলি। এবার তার সামনেও এই কৃতিত্ব অর্জনের সুযোগ রয়েছে।

বছরের মাঝামাঝি ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব পেয়েছিলেন স্টোকস। এরপর তার নেতৃত্বে আমুল বদলে যায় টেস্ট ক্রিকেটের ধরন। তার অধীনে ১০ টেস্টের মধ্যে নয়টিতেই জিতেছে ইংলিশরা। এই ম্যাচগুলোতে ব্যাট হাতে ৮৭০ রানের সঙ্গে ২৬টি উইকেটও নিয়েছেন। এ ছাড়া ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্টোকস। তিন সংস্করণ মিলিয়ে ২৮ ম্যাচ খেলে স্টোকসের সংগ্রহ ১ হাজার ৬৬ রান, বল হাতে নিয়েছেন ৩৩ উইকেট।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তিন ফরম্যাট মিলিয়ে ২ হাজার ৫৯৮ রান করেছেন। এর মধ্যে রয়েছে ৮ সেঞ্চুরি। ৯ টেস্টে ৪ সেঞ্চুরিতে ৬৯ দশমিক ৬৪ গড়ে তিনি করেছেন ১ হাজার ১৮৪ রান। এর মধ্যে আছে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ইনিংসে প্রায় ১০ ঘণ্টা ব্যাট করে ১৯৬ রানের অসাধারণ ইনিংস।

বিদায়ী বছরে জিম্বাবুয়ের সিকান্দার রাজাও দারুণ খেলেছেন। তিন সংস্করণে ৩৯ ম্যাচে এই অলরাউন্ডারের সংগ্রহ ১ হাজার ৩৮০ রান। আর অফস্পিনে ৩৩টি উইকেট তুলে নিয়েছেন তিনি। বর্ষসেরার লড়াইয়ে থাকা কিউই পেসার টিম সাউদি তিন সংস্করণ মিলিয়ে ৩১ ম্যাচে উইকেট পেয়েছেন ৬৫টি।

উল্লেখ্য, আগামী জানুয়ারির শেষের দিকে বিজয়ীদের নাম প্রকাশ করবে আইসিসি। এজন্য বর্ষসেরার নাম জানতে সমর্থকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে।

বাবর আজমের পক্ষে ব্যাট ধরলেন মিয়াঁদাদ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

June 25, 2026
মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

June 25, 2026
ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

June 25, 2026

Latest News

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa