স্পোর্টস ডেস্ক : গত ৫ ফেব্রুয়ারি ৩৯ বছরে পা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি পারিবারিক ছবি পোস্ট করেছিলেন পর্তুগিজ এই সুপারস্টার। যেখানে তার ছেলে-মেয়েদের সঙ্গে দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন সচেতন জর্জিনা রদ্রিগেজকে লম্বা কালো একটি পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। এই ছবিটি নিয়েই চলছে চর্চা।

রোনালদো

Advertisement

ইসলামী প্রজাতন্ত্রের দেশ ইরানের তেহরান ভিত্তিক সংবাদমাধ্যম হামশাহারি রোনালদোর পারিবারিক ছবিটি প্রকাশ করেছে। তবে ছবিটিতে জর্জিনা রদ্রিগেজের শরীরের পেছনের অংশ মুছে দেওয়া হয়েছে। মূল ছবির সঙ্গে যে কারণে মিল খুঁজে পাওয়া যায়নি।

এর ব্যাখ্যায় হামশাহারি জানিয়েছে, তাদের পাঠকদের জন্য এই ছবিটি ঠিক হবে না। যে কারণে ছবিটিতে এডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইরানি গণমাধ্যমের এমন কাণ্ডের পর বিশ্বজুড়েই সমালোচনা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের বরাতে মার্কা জানিয়েছে, বিষয়টি নজর এড়ায়নি রোনালদোর মডেল বান্ধবী জর্জিনারও। শরীরের পেছনের অংশ মুছে দেওয়ার ঘটনায় যারপরনাই হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন তিনি। বিশ্বজুড়ে নারীদের অবস্থান নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। তবে তার এমন মন্তব্যের বিষয়ে অন্য বিদেশি গণমাধ্যমগুলোতে নিশ্চিত হওয়া যায়নি।

বিচ্ছেদের পরও প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখতে যা করবেন

এদিকে, বেলজিয়ামের ইরানি বংশদ্ভূত এমপি দারয়া সাফাইও তোপ দেগেছেন। তিনি বলেন, নারীদের ব্যাপারে কতটা অসুস্থ মানসিকতার হলে এমনটি করা যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.