Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ইসরাইলের সিদ্ধান্তের সমালোচনায় জার্মানি-যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

ইসরাইলের সিদ্ধান্তের সমালোচনায় জার্মানি-যুক্তরাষ্ট্র

By Saiful IslamFebruary 18, 20232 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে অবৈধভাবে গড়ে তোলা ৯টি বসতিকে বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল৷ সাম্প্রতিক সময়ে জেরুসালেমে ফিলিস্তিনিদের কয়েকটি হামলা চালানোর পর এই সিদ্ধান্ত নেয়া হয়৷ কয়েকটি পশ্চিমা দেশ বলছে, তারা ইসরাইলের এই সিদ্ধান্তে ‘গভীরভাবে উদ্বিগ্ন’৷ খবর রয়টার্সের।

জার্মানি, যুক্তরাষ্ট্র, যু্ক্তরাজ্য, ফ্রান্স ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে ইসরাইলের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, নতুন করে ১০ হাজার বাড়ি নির্মাণ এবং অতীতে ইসরাইলের আইনে অবৈধ বলে বিবেচিত ৯টি বসতিকে বৈধ করার ইসরাইল সরকারের ঘোষণায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা এই একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করছি, যেটা শুধুই ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বাড়াবে এবং আলোচনার মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধানের লক্ষ্য অর্জনের চেষ্টাকে ব্যাহত করবে৷ পশ্চিমা দেশগুলো ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে ‘মধ্যপ্রাচ্যে ব্যাপক, ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির’ জন্য তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে৷

ওই বিবৃতি প্রকাশের পর মঙ্গলবার ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইটামার বেন-গেভির এক ভিডিও বার্তায় বলেন, ৯টি বসতি ভালো, কিন্তু যথেষ্ট নয়৷ আমরা আরও চাই। চরম ডানপন্থি এই রাজনীতিবিদ আরও বলেন, ইসরাইলের জমি ইসরাইলের মানুষের৷

এদিকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওর নির্বাহী কমিটির মহাসচিব হুসেইন আল-শেখ পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিকে স্বাগত জানিয়ে টুইট করেছেন। তবে তিনি বলেন, আমাদের দাবি, তাদের (পররাষ্ট্রমন্ত্রীদের) কথাগুলো কাজে পরিণত হয়ে একটি আন্তর্জাতিক চুক্তি হোক যেটা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলকে তার আগ্রাসন ও পদক্ষেপ বন্ধ করতে বাধ্য করবে৷

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে একটি চরম ডানপন্থি জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন৷ সাম্প্রতিক সময়ে জেরুসালেমে কয়েকজন ফিলিস্তিনির হামলা চালানোর পর রোববার ১০ হাজার নতুন বাড়ি নির্মাণ ও ৯টি বসতি বৈধ করার সিদ্ধান্ত ঘোষণা করে ইসরাইল সরকার৷

গত ১০ ফেব্রুয়ারি পূর্ব জেরুজালেমের এক বাসস্টপে এক ফিলিস্তিনি তার গাড়ি তুলে দিলে ৩ জন মারা যান৷ গতমাসে এক সিনাগগের বাইরে গুলিতে ৭ জন প্রাণ হারান৷ ওই হামলার পর নেতানিয়াহু ‘শক্ত উত্তর’ দেয়ার অঙ্গীকার করেছিলেন৷

জাতিসংঘ ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত পশ্চিম তীরে ইসরাইলের বসতিকে আন্তর্জাতিক আইনের চোখে অবৈধ হিসেবে বিবেচনা করে৷ জার্মান সরকার ও কয়েকটি পশ্চিমা দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরাইলের বসতি স্থাপন নীতির সমালোচনা করে৷

ইসরাইলের বসতি স্থাপনের পদক্ষেপের ‘কোনো আইনগত বৈধতা নেই’ এবং এটা ‘আন্তর্জাতিক আইনের অধীনে একটি স্পষ্ট লঙ্ঘন’ – ২০১৬ সালে এমন এক প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যের মধ্যে ৪টি যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন৷ যুক্তরাষ্ট্র ভোট দেয়া থেকে বিরত ছিল৷

গতমাসে পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, ‘বসতি সম্প্রসারণ’ ও ‘ফাঁড়ির বৈধকরণ’- এমন ২ পদক্ষেপ দ্বি-রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনকে কঠিন করে তোলে৷

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক ইসরাইলের জার্মানি-যুক্তরাষ্ট্র সমালোচনায় সিদ্ধান্তের
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

February 3, 2026
jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

February 3, 2026
ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

February 3, 2026
Latest News
এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইটালি

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্র ও ইরান

চলমান হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

রাশিয়া

ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

সাক্ষ্য

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

ট্রাম্পের হুঁশিয়ারি

গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে কটাক্ষ, সঞ্চালককে ট্রাম্পের হুঁশিয়ারি

বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.