Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সাকিবকে যে বার্তা দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স!
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সাকিবকে যে বার্তা দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স!

By Saiful IslamNovember 20, 20232 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। টানা ১০ জিতে ফাইনালে পা রেখেছিল রোহিত শর্মার দল। তবে ১ লাখ ৩২ হাজার দর্শকের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী পরীক্ষায় ফেল করে ম্যান ইন ব্লুরা। অজিদের চ্যাম্পিয়ন করার পথে ১৩৭ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেছেন ট্রাভিস হেড। অথচ তারই কিনা বিশ্বকাপ খেলার কথা ছিল না।

বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে চোটে পড়েন হেড। হাত ভেঙে যাওয়ায় দল থেকে ছিটকে যান অজি এই ব্যাটার। তাই বিশ্বকাপে তার থাকাই নিয়েই অনিশ্চয়তা ছিল। এমনকি কবে নাগাদ তিনি ফিরবেন, তা নিয়েও ধোঁয়াশা ছিল।

চোট আক্রান্ত হলেও ২৯ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটারকে বিশ্বকাপ স্কোয়াড থেকে থেকে বাদ দেয়নি অজিরা। আসরের মধ্যভাগে তাকে পাওয়ার প্রত্যাশা করা হয়েছিল। আর অজি এই ওপেনারকে স্কোয়াডে রাখার মূল কৃতিত্ব অধিনায়ক প্যাট কামিন্স এবং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের।

এর পরের গল্পটা সবারই জানা। শুরু থেকে বেঞ্চে বসে কাটালেও তাসমানপাড়ের আরেক দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথম খেলতে নামেন তিনি। ধারণা করা হয়, সেদিনও তিনি শতভাগ ফিট ছিলেন না। ৭৫ শতাংশ সুস্থতা নিয়েই ২২ গজে নামেন তিনি। এরপর অভিষেক ম্যাচেই ৫৯ বলে সেঞ্চুরি হাঁকান হেড।

এরপর সেমি ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে ৪৮ বলে ৬২ রানের সঙ্গে দুটি উইকেটও নিয়েছিলেন হেড।

আর ভারতের বিপক্ষে ফাইনালের গল্প তো সবারই জানা। ১২০ বলে ১৩৭ রানের দারুণ এক ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করে দেন তিনি। এমন পারফরম্যান্সের পর ফাইনালের ম্যাচ সেরাও হয়েছেন তিনি। অজি অধিনায়ক এবং কোচের সেদিনের নেওয়া সিদ্ধান্তই দারুণ এই অর্জনের পেছনে ভূমিকা রেখেছে।

এখানেই বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে অজি অধিনায়ক কামিন্সের পার্থক্য। বিশ্বকাপের আগে ওপেনার তামিম ইকবালকে দলেও নেওয়া নিয়ে কম জল ঘোলা হয়নি। শেষ পর্যন্ত কোচ এবং অধিনায়কের সিদ্ধান্তেই দল থেকে তামিমকে বাদ দেওয়া হয়।

তামিমের বদলে লিটন দাস ও তরুণ ওপেনার তানজিদ তামিমের ওপর বিশ্বকাপে আস্থা রেখেছিল টাইগার টিম ম্যানেজমেন্ট। তাদের কাঁধেই ওপেনিং সামলানোর দায়িত্ব ছিল। তবে পুরো আসরজুড়ে চরমভাবে ব্যর্থ হয়েছেন তারা। অথচ সাকিব কিংবা কোচ হাথুরু চাইলেই তামিমকে দলে নেওয়া যেত। তা না করে উল্টো তামিমের দায়িত্ববোধ নিয়েই প্রশ্ন তুলেছিলেন সাকিব।

বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সঙ্গে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের পার্থক্য হলো- অজি টিম ম্যানেজম্যান্ট দলের ভালোর কথা, বিশ্বকাপ জয়ের কথা ভেবেছে। এজন্য চোটাক্রান্ত ক্রিকেটারকেও দলে রেখেছে তারা।

তবে এমন দৃষ্টান্ত এবারই নতুন না। কিউই শিবিরের কেইন উইলিয়ামসন চোটে পড়েছিলেন। আর তিনি শুধু বিশ্বকাপ স্কোয়াডেই ছিলেন না, বরং দলকে নেতৃত্বও দিয়েছেন। দলের উপকার হবে, এমনটা ভেবেই তাকে দলে রেখেছিল ব্ল্যাক-ক্যাপসরা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket অজি অধিনায়ক! কামিন্স ক্রিকেট খেলাধুলা দিলেন প্যাট বার্তা সাকিবকে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

February 2, 2026
আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

February 2, 2026
সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

February 2, 2026
Latest News
বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.