স্পোর্টস ডেস্ক : গেল বছর কাতারে অনুষ্ঠিত হওয়া ফিফা ফুটবলে বিশ্বকাপে আর্জেন্টিনা যেমন হার দিয়ে আসর শুরু করার পর শেষ অবদি শিরোপা নিজেদের করে নিয়ে গিয়েছিল। প্রায় একই ঘটনা ঘটেছে চলতি বছর অনুষ্ঠিত হওয়া ১৩তম ওয়ানডে বিশ্বকাপে।

ষষ্ঠ শিরোপা

Advertisement

তবে পার্থক্য শুধু একটাই যে, আর্জেন্টিনা হেরেছিল প্রথম একটি ম্যাচ আর অস্ট্রেলিয়া হেরেছে নিজেদের প্রথম দুটি ম্যাচে আর বাকি সবই এক। ফাইনালেও আসরের সব থেকে শক্তিশালী দলকেই হারিয়ে শিরোপা জিতেছে।

ষষ্ঠ শিরোপা1

সদ্য শেষ হওয়া ভারতে বিশ্বকাপের শুরুটা অস্ট্রেলিয়ার যেমন হয়েছিল হয়তো কেউ কল্পনা করতে পারেনি যে শিরোপা তারা জিতবে। শিরোপা তো দূরের কথা, সেমিফাইনালেও যাওয়ার কথা ছিল না অজিদের। তবে আসরে প্রথম দুই ম্যাচ হরের পর যেভাবে তারা টুর্নামেন্টটিতে প্রত্যাবর্তন করলেন, তা অকল্পনীয়।

‘কখনো কখনো নিজের সর্বস্ব দেওয়াটাও বোধহয় যথেষ্ট হয় না’

শেষ অবদি স্বাগতিকদের হারিয়েই নিজেদের ষষ্ঠ শিরোপা জিতেছেন। আর তারপর দিনই অর্থাৎ গতকাল সোমবার আহমেদাবাদের একটি রেস্টুরেন্টের রিভার ক্রুজে শিরোপা নিয়ে ফটোশুট করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এ দিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্মকর্তাদের নিয়ে অজি অধিনায়ক সকালে ‘অক্ষর রিভার ক্রুজ’ নামে একটি ভাসমান রেস্টুরেন্টে যান। আর সেই রেস্টুরেন্টের ছাদে গিয়ে শিরোপা নিয়ে ছবি তোলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.