বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য প্রায়োরিটি রমজানটাকে ভালভাবে চালানো, আর সামনের কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল ট্যাকেল করা। এটি যদিও ডিফিকাল্ড, কিন্তু আমি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রাণপনে চেষ্টা করছি। এটি টেকনিক্যাল জিনিস দু-একটা ফল্টের কারণে বিদ্যুৎ যেতে পারে, তবে বেশিরভাগ সময় বিদ্যুৎ সরবরাহ ভাল থাকবে।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে প্রথম সিরাজগঞ্জ শহরের হোসেনপুরস্থ নিজ বাসভবনে পৌঁছে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎখাতে বিগত সময়ে রেখে যাওয়া বকেয়া এবং বর্তমানে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে আমার জন্য কঠিন একটা অগ্নিপরীক্ষা। আমি চেষ্টা করছি কিভাবে এটা ম্যানেজ করে জনগনকে সুফল দেওয়া যায়।’
দুই দিনের সরকারি সফরে নিজ বাসভবনে পৌঁছানোর পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু মন্ত্রীকে ফুলে দিয়ে বরণ করেন। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার পর মন্ত্রী কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এরপর শিয়ালকোলের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের করব জিয়ারত করেন মন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


