Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঘূর্ণিঝড় অশনি নিয়ে সর্বশেষ যে তথ্য জানা গেল
জাতীয়

ঘূর্ণিঝড় অশনি নিয়ে সর্বশেষ যে তথ্য জানা গেল

By Saiful IslamMay 11, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রবল ঘূর্ণিঝড় অশনি ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে ওঠে বাঁক নিয়ে আবারো সাগরে নেমে এসেছে। আর এতে শক্তি হারিয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। ভারতের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।

দেশটির আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে- বুধবার (১১ মে) বিকেল সাড়ে টায় উপকূলে ওঠে আবারো সাড়ে সাতটার দিকে সাগরে নেমে গেছে। বর্তমানে এটি গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। বৃহস্পতিবার (১২ মে) সকালে এটি নিম্নচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে।
ঘূর্ণিঝড় অশনি নিয়ে সর্বশেষ যে তথ্য জানা গেল

Advertisement

বর্তমানে গভীর নিম্নচাপের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ আছে ৫৫ থেকে ৬৫ কিলোটিমিটার, যা দমকা আকারে ৭৫ কিলোমিটারেও ওঠে যাচ্ছে।

বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, সাগর এখনো বিক্ষুদ্ধ থাকায় কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে দুই নম্বর দুরবর্তী সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এমনকি গভীর সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে গেছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়েছে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেড়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃষ্টিপাতের বর্তমান অবস্থা আরো দু’দিন থাকবে। এরপর হ্রাস পাবে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সকল বিভাগের অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হবে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে, ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে, ১৬৯ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩৬ মিলিমিটার।

বিনামূল্যের চাল নেওয়ার লোক পাওয়া যায় না : কৃষিমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
এনআইডি সংশোধন

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ

July 7, 2026
ডিএসসিসি প্রশাসক

অ্যাপে করা যাবে বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ : ডিএসসিসি প্রশাসক

July 7, 2026
Rain

১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

July 7, 2026

Latest News

এনআইডি সংশোধন

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ

ডিএসসিসি প্রশাসক

অ্যাপে করা যাবে বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ : ডিএসসিসি প্রশাসক

Rain

১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

PM

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa