জুমবাংলা ডেস্ক : প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে ঘনীভূত হয় ঘূর্ণিঝড়৷ তাদের ধ্বংসলীলার তারতম্য থাকে৷ তবে তাদের সকলেরই কিছু না কিছু নাম থাকে৷ একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে ঝড়ের নামকরণ করা হয়৷

Advertisement

শুধু নিয়ম রক্ষার্থে নামকরণ নয়৷ ঝড়ের তাণ্ডবের সঙ্গে নামকরণের অর্থের সাদৃশ্য ও সামঞ্জস্য থাকে৷ ঘূর্ণিঝড় অশনির নাম দিয়েছে শ্রীলঙ্কা৷ সিংহলি ভাষায় অশনি শব্দের অর্থ গভীর ক্রোধ৷ সংস্কৃতে ‘অশনি’-র শব্দ আকাশের বিদ্যুৎলেখা৷

কারা নামকরণ করে ঘূর্ণিঝড়ের? প্রতি বারই ঘূর্ণিঝড়ের তাণ্ডবের সময় সেই প্রসঙ্গ উঠে আসে৷ কেনই বা ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়? এ বিষয়ে কারণ জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন বা WMO৷

ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন-এর ব্যাখ্যা, একই ভোগলিক অঞ্চলে একই সময়ে একাধিক ঘূর্ণিঝড় ঘনীভূত হতে পারে৷ বিশ্বের অন্য প্রান্তে, অন্য ভৌগোলিক অঞ্চলেও সে সময় ঘূর্ণিঝড় ঘনীভূত হতে পারে৷

দ্বন্দ্ব এড়াতে প্রতিটা ক্রান্তীয় ঝড়কে আলাদা আলাদা ভাবে নামকরণ করা হয়৷ আবহবিদ ও প্রশাসনের তরফে যাতে তাদের কাজ ঠিকমতো করা যায়, তাই এই নামকরণের রীতি৷

ঝড় সংক্রান্ত পূর্বাভাস ছড়িয়ে দিতে হয় একাধিক আবহাওয়া অফিস, উপকূলীয় অঞ্চল এবং গভীর সমুদ্রে থাকা জাহাজদের কাছে৷ তাই নামকরণ করা হয় ছোট শব্দে৷ দেখা হয় যাতে উচ্চারণেও সুবিধে হয়৷ আবার নামের অর্থের সঙ্গে ঝড়ের তাণ্ডবলীলারও সাদৃশ্য থাকতে হবে৷

‘ইয়াস’, ‘আয়লা’, ‘আমফান’, ‘ফণী’, ‘গুলাব’, ‘নিসর্গ’-সহ একাধিক ঘূর্ণিঝড় তার তাণ্ডবলীলার জন্য গত কয়েক বছরে উঠে এসেছে শিরোনামে৷ নামের জন্য আলাদা পরিচয়ে তারা মানুষের স্মৃতিতে জায়গা দখল করে আছে৷

নষ্ট হচ্ছে পাকা ধান, ধানের অর্ধেক ভাগ দিয়েও মিলছে না শ্রমিক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.